ঢাকা ০৫:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

২০৩৫ নারী বিশ্বকাপের আয়োজক হচ্ছে যুক্তরাজ্য

ফটোকার্ড ডাউনলোড

১৯৬৬ সালের পর আবারও ফুটবল বিশ্বকাপের আয়োজক হতে যাচ্ছে যুক্তরাজ্য। তবে এবার পুরুষদের নয়, ২০৩৫ সালের নারী ফুটবল বিশ্বকাপ আয়োজন করবে ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ড। চার দেশ মিলে যৌথভাবে টুর্নামেন্টটি আয়োজনের দায়িত্ব পেতে যাচ্ছে।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, সোমবার (২৩ নভেম্বর) সুইজারল্যান্ডের জুরিখে ফিফার সদর দপ্তরে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসার কথা রয়েছে। ফিফার বিশেষ কংগ্রেসের ভার্চ্যুয়াল সভায় ভোটের মাধ্যমে চার দেশের যৌথ আয়োজক হওয়ার বিষয়টি চূড়ান্ত করা হবে।

২০৩৫ সালের নারী বিশ্বকাপে প্রথমবারের মতো অংশ নেবে ৪৮টি দল। ৩৯ দিন ধরে চলা এই আসরে মাঠে গড়াবে মোট ১০৪টি ম্যাচ। ‘অল টুগেদার’ নামের যৌথ বিডে সম্ভাব্য ১৯টি স্টেডিয়ামের প্রস্তাব দিয়েছে আয়োজক দেশগুলো। এর মধ্যে ইংল্যান্ডের ১৪টি, স্কটল্যান্ডের দুটি, ওয়েলসের দুটি এবং উত্তর আয়ারল্যান্ডের একটি স্টেডিয়াম রয়েছে।

এর আগে ২০২২ সালে নারী ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ আয়োজন করেছিল ইংল্যান্ড। নিজেদের মাঠে অনুষ্ঠিত সেই আসরে শিরোপাও জিতেছিল ইংলিশ মেয়েরা। এছাড়া ২০২৮ সালের পুরুষ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপও যৌথভাবে আয়োজন করবে ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস ও আয়ারল্যান্ড।

এদিকে একই ফিফা কংগ্রেসে ২০৩১ সালের নারী বিশ্বকাপের আয়োজক হিসেবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কোস্টারিকা ও জ্যামাইকার যৌথ প্রস্তাবও অনুমোদনের কথা রয়েছে। ওই আসর থেকেই প্রথমবারের মতো ৪৮ দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে নারী ফুটবল বিশ্বকাপ।

আপডেট সময় : ০৪:২৩:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬