আর্থিক খাতে সুশাসন প্রতিষ্ঠা, জবাবদিহি নিশ্চিত করা এবং আমানতকারীদের স্বার্থ সুরক্ষার লক্ষ্যে পদ্মা ব্যাংক পিএলসিকে রেজল্যুশন প্রক্রিয়ার আওতায় এনেছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার (২৪ নভেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয় থেকে এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে।
সার্কুলারে বলা হয়েছে, আর্থিক খাতে সুশাসন পুনঃপ্রতিষ্ঠা, জবাবদিহি নিশ্চিত করা, সামগ্রিক শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং আমানতকারীদের স্বার্থ সুরক্ষার পাশাপাশি আর্থিক খাতের প্রতি জনগণের আস্থা পুনরুদ্ধারের লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এতে আরও বলা হয়, ব্যাংক রেজল্যুশন আইন, ২০২৬-এর আওতায় প্রদত্ত ক্ষমতাবলে বাংলাদেশ ব্যাংক পদ্মা ব্যাংক পিএলসিকে রেজল্যুশন প্রক্রিয়ার আওতায় এনেছে।
এ বিষয়ে বাংলাদেশে কার্যরত সব তফসিলি ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক, প্রধান নির্বাহী কর্মকর্তা এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবহিত করা হয়েছে।






















