ঢাকা ০৭:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইকুয়েডরের সঙ্গে যৌথ সামরিক অভিযান স্থগিত করল ট্রাম্প প্রশাসন

ফটোকার্ড ডাউনলোড

ইকুয়েডরের নিরাপত্তা বাহিনীর চালানো একটি প্রাণঘাতী অভিযানের তদন্ত চলাকালীন দেশটির সঙ্গে যৌথ সামরিক অভিযান স্থগিত করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন।

রয়টার্স জানিয়েছে, গত ২৩ সেপ্টেম্বর ইকুয়েডরের বাহিনীর কার্লোস জার্মান মুনোজ জারা নিহত হন।

মুনোজ দেশটির এক গ্যাংয়ের উচ্চপদস্থ সদস্য ছিলেন। ওই অভিযানে ইকুয়েডরের বাহিনীর দ্বারা সম্ভাব্য অপরাধ বা মানবাধিকার লঙ্ঘনের উদ্বেগ থেকেই তদন্ত চলাকালীন যৌথ অভিযান স্থগিতের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে গত মার্চ মাসে ইকুয়েডরের প্রেসিডেন্ট দানিয়েল নোবোয়া ঘোষণা দিয়েছিলেন, তার সরকার যুক্তরাষ্ট্র ও অন্যান্য মিত্রদের সঙ্গে যৌথ সামরিক অভিযান চালাবে। এই উদ্যোগকে তিনি ‘মাদক-সন্ত্রাসবাদ ও অবৈধ খনির বিরুদ্ধে একটি নতুন পর্যায়’ হিসেবে আখ্যা দিয়েছিলেন।
নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, অক্টোবরের মাঝামাঝি সময়ে এই যৌথ অভিযান স্থগিত করা হয়। তবে এ বিষয়ে মন্তব্যের অনুরোধে পেন্টাগন তাৎক্ষণিকভাবে কোনো সাড়া দেয়নি। উল্লেখ্য, গত সপ্তাহেই পেন্টাগন প্রধান পিট হেগসেথ ইকুয়েডর সফর করেন এবং প্রেসিডেন্ট নোবোয়ার সঙ্গে সাক্ষাৎ করেন। সে সময় হেগসেথ বলেন, মাদক-সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান শুরু করার ক্ষেত্রে আপনার (ইকুয়েডরের রাষ্ট্রপতি), আপনার সহযোগীদের এবং ইকুয়েডরে আপনার দলের চেয়ে শক্তিশালী কোনো অংশীদার ওয়াশিংটনের নেই।

আপডেট সময় : ১১:১৭:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬