ঢাকা ০৮:০০ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কারখানায় কর্মী নিয়োগ ও বিনিয়োগে ধস, বাড়ছে উৎপাদন ব্যয়

ফটোকার্ড ডাউনলোড

তীব্র জ্বালানি সংকট, উৎপাদন ব্যয় বৃদ্ধি ও ব্যবসায়িক অনিশ্চয়তায় দেশের শিল্প খাতে স্থবিরতা অব্যাহত রয়েছে। এর প্রভাব পড়েছে উৎপাদন, কর্মসংস্থান ও বিনিয়োগে। নতুন কর্মী নিয়োগ কমানোর পাশাপাশি যন্ত্রপাতি কেনায়ও বড় ধরনের কাটছাঁট করছেন শিল্প উদ্যোক্তারা। ২০২৬ সালের এপ্রিল-জুন প্রান্তিকে মাঝারি ও বৃহৎ শিল্পের প্রকৃত উৎপাদন আগের বছরের একই সময়ের তুলনায় শূন্য দশমিক ৪ শতাংশ কমেছে।

বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস) ও বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) যৌথ জরিপে এসব তথ্য উঠে এসেছে। দেশের ১৪টি শিল্প খাতের ১৩০টি কারখানার ওপর পরিচালিত এ জরিপে শিল্প খাতের উৎপাদন, কর্মসংস্থান, বিনিয়োগ ও ব্যবসায়িক পরিস্থিতির চিত্র তুলে ধরা হয়েছে।

জরিপে দেখা গেছে, নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের অভাব, কাঁচামালের মূল্যবৃদ্ধি এবং ব্যবসায়িক আস্থার সংকট শিল্পপ্রতিষ্ঠানগুলোর কার্যক্রমকে বাধাগ্রস্ত করছে। পরিস্থিতির কারণে নতুন যন্ত্রপাতি কেনা ও বিনিয়োগে আগ্রহ হারাচ্ছেন উদ্যোক্তারা।

শিল্প খাতের সবচেয়ে বড় সমস্যা হিসেবে উঠে এসেছে বিদ্যুৎ ও জ্বালানি সংকট। জরিপে অংশ নেওয়া ৯৩ শতাংশ কারখানা এটিকে ব্যবসার প্রধান তিনটি প্রতিবন্ধকতার একটি হিসেবে উল্লেখ করেছে। প্রায় পাঁচটি কারখানার মধ্যে চারটি জ্বালানি সরবরাহের সমস্যাকে তাদের সবচেয়ে বড় সংকট বলে জানিয়েছে।

মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে বিআইডিএস মিলনায়তনে জরিপের ফলাফল উপস্থাপন করেন প্রতিষ্ঠানটির গবেষণা পরিচালক কাজী ইকবাল। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি।

শিল্প খাতের মন্থরতার প্রভাব সবচেয়ে বেশি দৃশ্যমান হচ্ছে কর্মসংস্থান ও বিনিয়োগে। জরিপের আওতাভুক্ত ১৩০টি কারখানায় ২০২৬ সালের এপ্রিল-জুন প্রান্তিকে মোট কর্মী ছিলেন ১ লাখ ৩৫ হাজার ৭০০ জন। ২০২৫ সালের একই সময়ে এ সংখ্যা ছিল ১ লাখ ৩৭ হাজার ১০০ জন। অর্থাৎ এক বছরের ব্যবধানে কর্মীর সংখ্যা কমেছে প্রায় ১ শতাংশ।

এ সময়ে কারখানাপ্রতি গড় নতুন কর্মী নিয়োগ ৩৯ জন থেকে কমে ৩২ জনে দাঁড়িয়েছে। ফলে নিয়োগ কমেছে ১৯ শতাংশ। একই সময়ে চাকরি ছেড়ে যাওয়া কর্মীর সংখ্যাও প্রায় একই হারে কমেছে। এতে বোঝা যায়, কর্মীদের চাকরি ছাড়ার প্রবণতা বাড়ার চেয়ে নতুন নিয়োগ কমিয়ে দেওয়ার বিষয়টিই কর্মসংস্থান হ্রাসের প্রধান কারণ।

জরিপে অংশ নেওয়া কারখানাগুলো ২০২৭ সালে মোট ৭ হাজার ৬৯১ জন কর্মী নিয়োগের পরিকল্পনা করেছে। অথচ ২০২৫ সালে এসব কারখানায় নতুন নিয়োগ দেওয়া হয়েছিল ১২ হাজার ৩৭৯ জনকে। অর্থাৎ ভবিষ্যৎ নিয়োগ পরিকল্পনাও আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম।

বিনিয়োগের চিত্র আরও হতাশাজনক। ২০২৫ সালের এপ্রিল-জুন প্রান্তিকে কারখানাপ্রতি গড়ে ১ কোটি ৭৬ লাখ টাকার যন্ত্রপাতি কেনা হয়েছিল। ২০২৬ সালের একই সময়ে তা কমে মাত্র ১১ লাখ টাকায় নেমেছে। এক বছরের ব্যবধানে যন্ত্রপাতি কেনায় ব্যয় কমেছে প্রায় ৯৪ শতাংশ। ওষুধ ও রাসায়নিক খাত ছাড়া প্রায় সব শিল্প খাতেই এ পতন দেখা গেছে।
জ্বালানি সংকটে বাড়ছে উৎপাদন ব্যয়
শিল্প উৎপাদনে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে বিদ্যুৎ ও গ্যাসের অনিয়মিত সরবরাহ। জরিপ অনুযায়ী, ২০২৬ সালের এপ্রিল-জুন প্রান্তিকে কারখানাগুলোতে দৈনিক গড়ে ৪ দশমিক ১ ঘণ্টা বিদ্যুৎ বিভ্রাট হয়েছে। ২০২৫ সালের একই সময়ের তুলনায় এ সময় প্রায় দ্বিগুণ।

অন্যদিকে পাইপলাইনের গ্যাস ব্যবহারকারী কারখানাগুলোতে দৈনিক গ্যাস সরবরাহে বিঘ্নের সময় শূন্য দশমিক ৯ ঘণ্টা থেকে বেড়ে ৩ দশমিক ২ ঘণ্টায় পৌঁছেছে।

বিদ্যুৎ সরবরাহ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছে মাত্র ৭ শতাংশ কারখানা। ২০২৫ সালে এ হার ছিল ৩৮ শতাংশ। একইভাবে গ্যাস সরবরাহে সন্তুষ্টির হার ৭০ শতাংশ থেকে কমে ১৭ শতাংশে নেমে এসেছে।

জ্বালানি সরবরাহের অনিশ্চয়তায় উৎপাদন সচল রাখতে বেশি দামের বিকল্প জ্বালানির ওপর নির্ভর করতে হচ্ছে কারখানাগুলোকে। এতে কারখানাপ্রতি গড় ত্রৈমাসিক জ্বালানি ব্যয় ৫ শতাংশ বেড়ে ৩ কোটি ৩২ লাখ টাকায় দাঁড়িয়েছে। এর মধ্যে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) ব্যয় বেড়েছে ২৫ শতাংশ, জেনারেটরের জ্বালানি খরচ ১৫ শতাংশ এবং বিদ্যুৎ বিল ৮ শতাংশ।

জ্বালানির পাশাপাশি কাঁচামালের মূল্যবৃদ্ধিও উৎপাদনকারীদের জন্য বড় চাপ তৈরি করেছে। জরিপে অংশ নেওয়া ৯৪ শতাংশ কারখানা কাঁচামালের দাম বাড়ার কথা জানিয়েছে। কারখানাপ্রতি গড় ত্রৈমাসিক কাঁচামাল ব্যয় ২ শতাংশ বেড়ে ৮৭ কোটি ৬০ লাখ টাকায় পৌঁছেছে।

কাঁচামাল ব্যয়ের তিন-চতুর্থাংশের বেশি আমদানি করা উপকরণে খরচ হয়। ফলে আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধি এবং আমদানি সরবরাহে বিঘ্নের কারণে বাড়তি ঝুঁকিতে রয়েছেন উৎপাদনকারীরা।

শিল্প খাতের মধ্যে সবচেয়ে বড় উৎপাদন সংকোচন দেখা গেছে টেক্সটাইল বা বস্ত্র খাতে। এ খাতে প্রকৃত উৎপাদন কমেছে ২০ শতাংশ। একই সময়ে উৎপাদন সক্ষমতার ব্যবহার ৭৩ শতাংশ থেকে নেমে ৫৫ শতাংশে দাঁড়িয়েছে।

এ ছাড়া খাদ্য প্রক্রিয়াজাতকরণ খাতে উৎপাদন কমেছে ৯ শতাংশ এবং সিমেন্ট ও সিরামিক খাতে ৬ শতাংশ। তবে কয়েকটি খাতে ইতিবাচক প্রবৃদ্ধিও দেখা গেছে। এর মধ্যে অটোমোবাইল উৎপাদন ২২ শতাংশ, পাট খাত ১৩ শতাংশ এবং আসবাব খাতে ৮ শতাংশ বেড়েছে। তৈরি পোশাক খাতে উৎপাদন বেড়েছে সামান্য ২ শতাংশ।

সামগ্রিকভাবে কারখানাগুলোর গড় উৎপাদন সক্ষমতার ব্যবহার ২০২৫ সালের ৬৭ শতাংশ থেকে কমে ২০২৬ সালের এপ্রিল-জুন প্রান্তিকে ৬৬ শতাংশে দাঁড়িয়েছে। অন্যদিকে সক্ষমতার অর্ধেকেরও কম ব্যবহার করছে—এমন কারখানার সংখ্যা ১৯টি থেকে বেড়ে ২৮টিতে পৌঁছেছে।

শিল্পপ্রতিষ্ঠানগুলোর ব্যবসায়িক আস্থা ও বিনিয়োগ পরিস্থিতিও ইতিবাচক নয়। জরিপে ব্যবহৃত সূচকের ৫০ পয়েন্টকে অপরিবর্তিত অবস্থা হিসেবে বিবেচনা করা হয়েছে। সেখানে ব্যবসা ও বিনিয়োগ পরিবেশ সূচক দাঁড়িয়েছে ৩৪ পয়েন্টে। অর্থনৈতিক প্রবৃদ্ধির সম্ভাবনা সূচক রয়েছে ৩৬ পয়েন্টে। অর্থাৎ উভয় ক্ষেত্রেই ইতিবাচক মূল্যায়নের চেয়ে নেতিবাচক মনোভাব বেশি।

মুনাফার ক্ষেত্রেও দুর্বল পরিস্থিতির কথা জানিয়েছেন উদ্যোক্তারা। জরিপে অংশ নেওয়া ৬১ শতাংশ কারখানা জানিয়েছে, আগের তিন মাসের তুলনায় তাদের মুনাফা কমেছে।

তবে আগামী প্রান্তিক নিয়ে কিছুটা আশাবাদী উৎপাদনকারীরা। ২০২৬ সালের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে উৎপাদন পরিস্থিতির প্রত্যাশিত সূচক দাঁড়িয়েছে ৫৪ পয়েন্টে। এটি আগামী সময়ে শিল্প কার্যক্রমে সামান্য উন্নতির সম্ভাবনা নির্দেশ করছে।

শিল্প উৎপাদনের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে সরকারি পরিসংখ্যানের তুলনায় বিআইডিএস-বিসিআইয়ের জরিপে ভিন্ন চিত্র উঠে এসেছে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) বৃহৎ শিল্প উৎপাদন সূচকে ২০২৬ সালের এপ্রিল-জুন প্রান্তিকে আগের বছরের একই সময়ের তুলনায় ১১ শতাংশ প্রবৃদ্ধি দেখানো হয়েছে। বিপরীতে বিআইডিএস-বিসিআইয়ের জরিপে দেখা গেছে, শিল্প উৎপাদন ২০২৫ সালের গড় ত্রৈমাসিক মাত্রার তুলনায় সামান্য কম রয়েছে।

তবে এ দুই পরিসংখ্যানের তুলনায় কিছু বিষয় বিবেচনায় নেওয়া প্রয়োজন। ২০২৫ সালের এপ্রিল-জুন প্রান্তিকে দুটি ঈদের ছুটি থাকায় কারখানার কার্যক্রম ব্যাহত হয়েছিল। ফলে ওই সময়ে উৎপাদন স্বাভাবিকের তুলনায় কম ছিল।

বিআইডিএস-বিসিআইয়ের জরিপে মাঝারি ও বৃহৎ শিল্পের মোট উৎপাদনের প্রায় ৯০ শতাংশের প্রতিনিধিত্বকারী ১৪টি শিল্প খাত অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রথম প্রান্তিকের এ জরিপ ১৩০টি কারখানার সাক্ষাৎকারের ভিত্তিতে তৈরি করা হয়েছে।

অনুষ্ঠানে বিসিআই সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী (পারভেজ) বলেন, এ জরিপের মাধ্যমে শিল্প উৎপাদন, উপকরণ ব্যয়, কর্মসংস্থান ও ব্যবসায়িক মনোভাব পর্যবেক্ষণে ধারাবাহিক ত্রৈমাসিক সূচক তৈরি করা হবে। তবে সমন্বিত সূচকগুলো প্রতিষ্ঠার জন্য কয়েক দফায় তথ্য সংগ্রহ করতে হবে।

তিনি বলেন, বাংলাদেশের মতো জনবহুল দেশে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টিতে উৎপাদনশীল শিল্পের বিকল্প নেই। শুধু তৈরি পোশাক খাতের ওপর নির্ভর করে দীর্ঘমেয়াদে অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখা সম্ভব নয়।

এ জন্য শিল্প খাতের বহুমুখীকরণ, নতুন বিনিয়োগ আকর্ষণ, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং রপ্তানি পণ্যের বৈচিত্র্য বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি। বিশেষ করে স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পর আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে দেশীয় শিল্পের সক্ষমতা বাড়ানো জরুরি বলেও মন্তব্য করেন বিসিআই সভাপতি।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি মীর নাসির হোসেন, দেশবন্ধু সিমেন্ট মিলসের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেন এবং বাংলাদেশ টেরি টাওয়েল অ্যান্ড লিনেন ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এম শাহাদাত হোসেন সোহেল।

আপডেট সময় : ০১:০২:২৬ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬