ঢাকা ০৯:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

২০ হাজার টন ডাল ও চিনি কিনবে সরকার

২০ হাজার টন ডাল ও চিনি কিনবে সরকার

ফটোকার্ড ডাউনলোড

স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ১০ হাজার টন চিনি এবং ১০ হাজার টন মসুর ডাল কেনার প্রস্তাবে অনুমোদনের সুপারিশ করেছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। 

পণ্য দুটি কিনতে সরকারের মোট ব্যয় হবে ১৮২ কোটি ২০ লাখ টাকা। নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে সরকার এই উদ্যোগ।

বুধবার (২৫ নভেম্বর) অনুষ্ঠিত কমিটির ৫৪তম সভায় বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাব দুটি উপস্থাপন করা হয়। সভায় সেগুলো অনুমোদনের সুপারিশ করা হয়েছে বলে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) অর্থমন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে।

সভা সূত্রে জানা যায়, ৫০ কেজির বস্তায় ১০ হাজার  টন চিনি কিনতে ব্যয় হবে ১০৪ কোটি ৯৫ লাখ টাকা। এতে প্রতি কেজি চিনির দাম পড়বে ১০৪ টাকা ৯৫ পয়সা। এ চিনি সরবরাহের জন্য সুপারিশ পেয়েছে মেঘনা সুগার রিফাইনারি লিমিটেড।

অন্যদিকে, ৫০ কেজির বস্তায় ১০ হাজার টন মসুর ডাল কিনতে ব্যয় হবে ৭৭ কোটি ২৫ লাখ টাকা। এতে প্রতি কেজি মসুর ডালের দাম পড়বে ৭৭ টাকা ২৫ পয়সা। এ প্রস্তাবে সুপারিশ করা দরদাতা নাবিল নাবা ফুডস লিমিটেড।

২০ হাজার টন ডাল ও চিনি কিনবে সরকার

আপডেট সময় : ০১:৫৭:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬