ঢাকা ১১:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জগন্নাথপুরে মাজারে রক্তাক্ত গাছ

জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর বাজার সংলগ্ন সৈয়দপুর আগুনকোনা গ্রামে নাগরী ভাষার কবি মজির উদ্দিন (র.)-এর মাজারের পাশে পুকুর পারের একটি গাছ থেকে শুক্রবার জুমআর নামাজের পর থেকে রক্তের মত এক ধরনের লাল তরল পদার্থ বের হচ্ছে। এ খবর চারিদিকে ছড়িয়ে পড়লে সেখানে উৎসুক জনতার ভিড় জমে।
এ বিষয়ে বাড়ির মালিক ও ঐ মাজারের খাদিম মজির উদ্দিন (র.)-এর উত্তরসূরি সৈয়দ মবনুর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমরা সপরিবারে সিলেট থাকায় মাঝে মধ্যে বাড়িতে এসে মাজারের খেদমত করে থাকি। মাজার সংলগ্ন পুকুরটি ইদানীং ভরাট করতে পানি সেচের পর পুকুরে সোনালি রঙের কয়েকটি কৈ মাছ ধরা পড়ে। পুকুরের পারে থাকা করচ গাছটিতে চোখ পড়লে গাছের কয়েকটি অংশে কাটার দাগ দেখা যায় এবং কাটা অংশ দিয়ে রক্তের মতো লাল তরল পদার্থ বের হতে দেখে পুকুর ভরাট কাজে কর্মরত শ্রমিকরা আমাকে তাৎক্ষণিক বিষয়টি অবহিত করলে আমি বাড়িতে চলে আসি। এসে সোনালি রঙের কৈ মাছগুলো আমাদের অন্য একটি পুকুরে ছেড়ে দিই এবং ঐ করচ গাছকে বাঁশ দিয়ে সংরক্ষণ করে রাখি। মাজার সম্পর্কে জানতে চাইলে সৈয়দ মবনু জানান, হযরত শাহ্জালাল (র.)-এর অন্যতম সফরসঙ্গী শাহ্ দাউদ (র.)-এর নবম উত্তরসুরি মনসুর কোরেশীর উত্তরসুরী তৎকালীন নাগরী ভাষার কবি মজির উদ্দিন (র.) এখানে শায়িত আছেন।

জনপ্রিয় সংবাদ

জগন্নাথপুরে মাজারে রক্তাক্ত গাছ

আপডেট সময় : ০৬:১২:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৬ ফেব্রুয়ারী ২০১৭