ঢাকা ০৬:২৬ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

দ্বিতীয় ম্যাচে কেমন উইকেটের আশা, জানালেন নাথান স্মিথ

মিরপুর শেরে-ই বাংলার মাঠে প্রথম ম্যাচে স্লো-উইকেটে ম্যাচ হয়েছিল। যে ম্যাচে টাইগারদের ২৬ রানে হারিয়েছিল নিউজিল্যান্ড। দ্বিতীয় ম্যাচে আগামীকাল কেমন উইকেট হবে- এ নিয়ে রয়েছে আলোচনা। ম্যাচের আগের দিন আজ রোববার নাথান স্মিথ জানালেন উইকেটের প্রত্যাশা সম্পর্কে।

স্মিথ বলেন, ‘মনে হচ্ছে দ্বিতীয় উইকেট প্রস্তুত করা হয়েছে। আমার মনে হয়, প্রথম ম্যাচের কাছাকাছিই হবে উইকেট। দেখা যাক, আজকে উইকেট দেখেছি কিছুটা ঘাসও ছিল। প্রত্যাশা করছি কাছাকাছিই হবে।’

‘কাছাকাছি রকমের পিচই থাকবে হয়ত। আমি জানি বাংলাদেশ আরও ভালো পিচ বানানোর চেষ্টা করছে। তাদের দলে অনেক কোয়ালিটি পেস বোলার রয়েছে। তারা তাদের কাজে লাগাতে চাইবে। অসম বাউন্স আমরা প্রত্যাশা করেছিলাম। সেভাবেই প্রস্তুতি নিয়েছি। নেটে যেভাবে খেলেছি, সেভাবেই মূল ম্যাচে খেলেছি। প্রস্তুতি ভালোভাবেই নিতে পেরেছি আমরা সব মিলিয়ে।’

উইকেট বোঝা নিয়ে পরে স্মিথ আরো বলেন, ‘ব্যাটারদের মধ্যে ভালো যোগাযোগ ছিল। যে কারণে আমরা ভালোভাবে বুঝেছি উইকেট কেমন আচরণ করছে। শরিফুলের প্রথম বলটা এত লো হয়ে গিয়েছিল যে, নিক কেলিকে প্রায় বোল্ড করে দিয়েছিল। শরিফুল যে লেন্থে বল করেছে, আমরাও সেই লেন্থে হিট করে যেতে চেয়েছি। যতটা লম্বা সময় ধরে করা যায়। স্টাম্পে বল করতে চেয়েছি। বাউন্স অসম ছিল, পরে টিকনার দারুণ কিছু স্লোয়ার করেছে যেগুলো ভালো ছিল। লম্বা সময় ধরে এমন বোলিংয়েই সাফল্য এসেছে।’

আপডেট সময় : ০৪:৪৯:৫০ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬