ঢাকা ০৫:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতে বিশ্বকাপ সম্প্রচারের জটিলতা কাটল, বাংলাদেশের কী হবে?

ফুটবল বিশ্বকাপ শুরু হতে আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। যদিও টিভি পর্দায় খেলা দেখা নিয়ে এখনো অনেক দেশেই অনিশ্চয়তা রয়েছে। বড় দর্শক বাজার ভারতে খেলা সম্প্রচারের বিষয়টি ঝুলে ছিল শুরু থেকেই।

অবশেষে স্বস্তির খবর পেলেন ভারতীয় ফুটবলপ্রেমীরা। বিশ্বকাপ শুরুর ১০ দিন আগে জানা গেল সম্প্রচারকারী চ্যানেলের নাম। জি এন্টারটেনমেন্ট এন্টারপ্রাইজ লিমিটেডের সঙ্গে চুক্তি হয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার। গতকাল (সোমবার) বিষয়টি নিশ্চিত করেছে জি এন্টারটেনমেন্ট।

জানা গেছে, দুই পক্ষের মধ্যে আগামী আট বছরের জন্য চুক্তি হয়েছে। অর্থাৎ, শুধু এবারের ফুটবল বিশ্বকাপ নয়, ২০২৭ ও ২০৩১ সালের নারীদের ফুটবল বিশ্বকাপ এবং ২০২৬ ও ২০৩০ সালের পুরুষ ফুটবল বিশ্বকাপসহ মোট ৩৯টি আন্তর্জাতিক প্রতিযোগিতা দেখাবে তারা।

জি এন্টারটেনমেন্ট জানিয়েছে, সম্প্রতি তারা চারটি চ্যানেল চালু করেছে। সেগুলো হলো— ইউনাইট৮ স্পোর্টস ১, ইউনাইট৮ স্পোর্টস ১ এইচডি, ইউনাইট৮ স্পোর্টস ২ ও ইউনাইট৮ স্পোর্টস ২ এইচডি। এই চারটি চ্যানেলে দেখা যাবে বিশ্বকাপের খেলা। পাশাপাশি জি-ফাইভ অ্যাপেও খেলা দেখতে পাবেন দর্শকরা।

কত টাকায় চুক্তি হয়েছে তা এখনও অফিসিয়ালি জানা যায়নি। তবে সূত্রের খবর, ভারতীয় মূল্যে প্রায় ৩৩২ কোটি রুপিতে ফিফার সঙ্গে আট বছরের চুক্তি করেছে জি এন্টারটেনমেন্ট। এত টাকা ভারতের অন্য কোনও সম্প্রচারকারী দিতে চায়নি। শেষ কয়েক দিন ধরে জি এন্টারটেনমেন্টের সঙ্গেই কথাবার্তা চলছিল ফিফার। অবশেষে তা চূড়ান্ত হল।

চুক্তি পাকা হওয়ার পর ফিফার চিফ বিজনেস অফিসার রোমি গাই বলেন, “ভারতে ফুটবলের প্রচুর দর্শক। তাই ভারতের বাজার ফিফার কাছে খুবই গুরুত্বপূর্ণ। জি এন্টারটেনমেন্ট ফুটবল বিশ্বকাপের সম্প্রচারের জন্য এগিয়ে এসেছে। তাদের সঙ্গে চুক্তি হয়েছে। তারা বিভিন্ন চ্যানেল ও ওটিটি মাধ্যমে খেলার সম্প্রচার করবে। আমরা নিশ্চিত, ভারতের ফুটবলপ্রেমী দর্শকেরা খুব ভালোভাবে বিশ্বকাপের খেলা উপভোগ করতে পারবেন।”

এদিকে, ভারতে সম্প্রচার জটিলতা কাটলেও বাংলাদেশে এখনো অনিশ্চয়তা রয়ে গেছে। সরকারি টেলিভিশন চ্যানেল বিটিভিতে খেলা দেখানোর প্রক্রিয়ার কথা শোনা গিয়েছিল। যদিও পরবর্তীতে তেমন অগ্রগতির খবর পাওয়া যায়নি।

আপডেট সময় : ০৪:৪৩:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬