ঢাকা ১০:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

পেনশন ভোগান্তি কমাতে ওপিটিএমএস চালু করছে সরকার: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

পেনশন আবেদন ও মঞ্জুরির ক্ষেত্রে দীর্ঘদিনের ভোগান্তি কমানোর জন্য সরকার ‘অনলাইন পেনশন ট্র্যাকিং অ্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম’ (ওপিটিএমএস) চালু করেছে বলে জানিয়েছেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।

প্রতিমন্ত্রী বলেন, ওপিটিএমএস ব্যবস্থা চালু হলে পেনশনভোগীরা ডিজিটাল পদ্ধতির মাধ্যমে আবেদন জমা, আবেদনের অগ্রগতি অনুসরণ এবং প্রয়োজনীয় ব্যবস্থাপনা করতে পারবেন। ফলে সময় ও হয়রানি কমার পাশাপাশি এ সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে।

মঙ্গলবার (২৩ জুন) সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে অনলাইন পেনশন ট্র্যাকিং অ্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম বিষয়ক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী।

বুধবার (২৪ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এ তথ্য।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী বলেন, অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা পেনশন সংক্রান্ত কাজ নিয়ে প্রায়ই বিলম্ব, প্রক্রিয়াগত জটিলতা এবং অপ্রয়োজনীয় অফিস যাতায়াতের মুখোমুখি হয়ে থাকেন।

এ ক্ষেত্রে যদি ওপিটিএমএস চালু হয়, তাহলে ঘরে বসে অনলাইনের মাধ্যমে আবেদন করা ও আবেদনের অগ্রগতি জানা সম্ভব হবে। এতে দ্রুত সময়ে পেনশন প্রাপ্তিও নিশ্চিত সম্ভব হবে।

তিনি আরও বলেন, সরকারি অফিসে না গিয়ে যদি অনলাইনে সেবা পাওয়া যায়, তাহলে সেটি দুর্নীতি কমানোর কার্যকর হাতিয়ার হিসেবে কাজ করবে।

এছাড়াও তিনি শতভাগ পেনশন সমর্পণকারী পেনশনভোগীদের ব্যাপারে বলেন, বিদ্যমান বিধান মোতাবেক, ১৫ বছরের পুনঃস্থাপন মেয়াদ শেষ হওয়ার আগে যদি কোনো পেনশনভোগীর মৃত্যু হয়, তাহলে তার পরিবার পেনশন পুনঃস্থাপনের সুবিধা পায় না। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি ন্যায্যতা নিশ্চিত করার জন্য এই নীতি পুনর্বিবেচনার সুযোগ রয়েছে।

জনপ্রিয় সংবাদ

ইরানের হয়ে যুদ্ধে নামতো চীন-রাশিয়া-তুরস্ক, আমি থামিয়েছি: ট্রাম্প

পেনশন ভোগান্তি কমাতে ওপিটিএমএস চালু করছে সরকার: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

আপডেট সময় : ০৪:৪২:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬