ঢাকা ০২:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সায়েন্সল্যাব অবরোধ: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি শিক্ষার্থীদের

রাজধানীর সায়েন্সল্যাব মোড় অবরোধ করে বিক্ষোভে নেমেছেন একদল শিক্ষার্থী। তাদের দাবি, দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেই এইচএসসি ও সমমান পরীক্ষা নেওয়া হয়েছে। এছাড়া পরীক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলে সম্বোধন করা হয়েছে বলেও অভিযোগ তাদের। এই ঘটনার প্রতিবাদেই তারা রাস্তায় নেমেছেন।

সড়কে যান চলাচল বন্ধ

মঙ্গলবার (১৪ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে বিক্ষোভ শুরু হয়। শিক্ষার্থীরা সায়েন্সল্যাব মোড় অবরোধ করেন। ফলে ওই এলাকায় সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।

বিক্ষোভের সময় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন। তাদের মুখে শোনা যায়, ‘এক দফা এক দাবি, মিলনের পদত্যাগ’। পাশাপাশি ‘আমি কে তুমি কে, ফার্মের মুরগি, ফার্মের মুরগি’ স্লোগানও দেন তারা।

অন্যান্য এলাকাতেও কর্মসূচির ঘোষণা

শুধু সায়েন্সল্যাবেই নয়, এদিন রাজধানীর আরও কয়েকটি এলাকায় বিক্ষোভের ঘোষণা দেওয়া হয়েছে। শাহবাগ, উত্তরা ও মিরপুরে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে কর্মসূচি ঘোষণা করেছেন পরীক্ষার্থীরা।

এছাড়া ঢাকার বাইরেও এই আন্দোলনের রেশ ছড়িয়ে পড়েছে। রাজশাহী, বরিশাল, কুমিল্লা ও চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সামনে অবরোধ ও বিক্ষোভের ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। তবে বেলা সাড়ে ১১টা পর্যন্ত এসব স্থানে কোনো কর্মসূচি শুরুর খবর পাওয়া যায়নি।

জনপ্রিয় সংবাদ

ইরানের সামরিক শক্তি ধ্বংস, দাবি ট্রাম্পের

সায়েন্সল্যাব অবরোধ: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি শিক্ষার্থীদের

আপডেট সময় : ১২:৫০:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬