ঢাকা ০৩:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্গাপুরে ভারতীয় মদ ও ব্লেড জব্দ, আটক ২

নেত্রকোণার দুর্গাপুরে ভারতীয় মাদক ও ব্লেড জব্দ করেছে থানা পুলিশ। এ ঘটনায় আটক করা হয়েছে দুইজনকে। বুধবার (২৯ জুলাই) দুপুরে পৃথক অভিযানে এসব পণ্য জব্দ করা হয়।

২নং দুর্গাপুর ইউনিয়নের আত্রাখালী এলাকা থেকে জব্দ করা হয় ১৫ বোতল ভারতীয় মদ। পাশাপাশি পৌরশহরের বাগিচাপাড়া এলাকা থেকে উদ্ধার হয় ৯৮ হাজার পিস ভারতীয় জিলেট ব্লেড। জব্দকৃত এসব পণ্যের বাজারমূল্য প্রায় পাঁচ লাখ টাকা।

পুলিশ এ ঘটনায় দুইজনকে আটক করেছে। তারা হলেন লেঙ্গুরা গ্রামের হেলাল মিয়ার ছেলে বুরহান উদ্দিন (২০) এবং দুর্গাপুর পৌরশহরের বুরুঙ্গা গ্রামের নুরুল ইসলামের ছেলে আব্দুস সালাম (৩২)।

পুলিশ সূত্রে জানা গেছে, বাগিচাপাড়া এলাকায় মাদক বহনের কাজে ব্যবহৃত একটি মালিকবিহীন ট্রাক সরাতে গিয়েছিল পুলিশ। সে সময় ব্যাটারিচালিত একটি অটোতে বস্তাবন্দি অবস্থায় ব্লেডগুলো নিয়ে যাচ্ছিলেন আব্দুস সালাম। তবে তার গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় পুলিশ তাকে আটক করে।

এছাড়া গোপন সংবাদের ভিত্তিতে আত্রাখালী এলাকা থেকে বুরহান উদ্দিনকে আটক করা হয়। তার কাছ থেকে উদ্ধার হয় ১৫ বোতল ভারতীয় মদ।

দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ খন্দকার শাকের আহমেদ জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হচ্ছে। তাই দুর্গাপুরে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। উপরন্তু এ ধরনের অভিযানে কাউকে ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, আইনি প্রক্রিয়া শেষে আটককৃতদের আদালতে পাঠানো হবে। এলাকার শান্তিশৃঙ্খলা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

জনপ্রিয় সংবাদ

দুর্গাপুরে ভারতীয় মদ ও ব্লেড জব্দ, আটক ২

আপডেট সময় : ০১:৫৫:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬