ঢাকা ০৫:১০ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কলমাকান্দায় ডায়াগনস্টিক সেন্টার সিলগালা, ৫০ হাজার টাকা জরিমানা

নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণার কলমাকান্দায় বিভিন্ন অনিয়মের দায়ে ‘কলমাকান্দা ডায়াগনস্টিক সেন্টার’ সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সাথে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মাদকসংক্রান্ত অপরাধে এক যুবককে দুই মাসের কারাদণ্ড দিয়েছে আদালত।

শুক্রবার (২৮ আগস্ট) উপজেলার হাসপাতাল রোড এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

অনিয়মের অভিযোগে ডায়াগনস্টিক সেন্টার বন্ধ

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, হাসপাতাল রোডের কলমাকান্দা ডায়াগনস্টিক সেন্টারে (কেডিসি) অভিযান চালায় প্রশাসন। এ সময় চিকিৎসাসেবার বিভিন্ন অনিয়ম প্রমাণিত হয়। ফলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ধারায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

একই সাথে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ডায়াগনস্টিক সেন্টারটির সব কার্যক্রম বন্ধ ঘোষণা করে তা সিলগালা করা হয়।

মাদক অপরাধে যুবকের কারাদণ্ড

এদিকে অভিযানের সময় সোহাগ মিয়া (২৬) নামের এক যুবককে আটক করা হয়। পরবর্তীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তাঁকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি তাঁকে ১০০ টাকা জরিমানা করা হয়েছে।

দণ্ডপ্রাপ্ত সোহাগ মিয়া উপজেলার চানপুর গ্রামের জসমত আলীর ছেলে।

প্রশাসনের কঠোর বার্তার হুঁশিয়ারি

অভিযান পরিচালনা করেন কলমাকান্দার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামছুজ্জামান আসিফ। সে সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ আল মামুন এবং স্থানীয় পুলিশ সদস্যবৃন্দ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, প্রশাসন জনস্বাস্থ্য ও জনস্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। তাই নিয়ম অমান্যকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া জনস্বার্থে এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এদিকে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান জানান, সাজাপ্রাপ্ত সোহাগ মিয়াকে শুক্রবার বিকেলেই জেলা কারাগারে পাঠানো হয়েছে।

জনপ্রিয় সংবাদ

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে জামায়াতের প্রার্থী ঘোষণা

কলমাকান্দায় ডায়াগনস্টিক সেন্টার সিলগালা, ৫০ হাজার টাকা জরিমানা

আপডেট সময় : ০১:৪৩:০৮ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬