ঢাকা ০৫:২৩ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বাগেরহাট জেলা পাসপোর্ট অফিসের সার্ভারে আগুন, বন্ধ কার্যক্রম

ফটোকার্ড ডাউনলোড

বাগেরহাট জেলা পাসপোর্ট অফিসের সার্ভারে আগুন লাগার ঘটনায় অফিসের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়েছে। এ কারণে ১৯ অক্টোবর সোমবার পাসপোর্ট অফিসের সব কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ১৮ অক্টোবর ২০২৬, রবিবার রাত সাড়ে ৮টার দিকে বাগেরহাট জেলা পাসপোর্ট অফিসের সার্ভারে আগুন লাগার ঘটনা ঘটে। এতে সার্ভারের কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় পরদিন সোমবার অফিসের স্বাভাবিক সেবা কার্যক্রম চালু রাখা সম্ভব হয়নি।
বাগেরহাট জেলা পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মোঃ হাফিজুর রহমান বলেন সার্ভার মেরামত ও প্রয়োজনীয় কারিগরি কাজ সম্পন্ন করে সচল করা সম্ভব হলে পুনরায় কার্যক্রম শুরু করা হবে। সবকিছু ঠিক থাকলে আগামী ২২ অক্টোবর থেকে পাসপোর্ট অফিসের কার্যক্রম চালু হতে পারে।
তবে নির্ধারিত সময়ে কার্যক্রম শুরু হবে কি না, তা সার্ভার মেরামত ও কারিগরি কার্যক্রমের অগ্রগতির ওপর নির্ভর করছে।
পাসপোর্ট অফিসের কার্যক্রমy বন্ধ থাকায় সেবা নিতে আসা সাধারণ মানুষকে সাময়িক অসুবিধায় পড়তে হচ্ছে। দ্রুত সার্ভার সচল করে স্বাভাবিক সেবা কার্যক্রম চালুর প্রত্যাশা করছেন ভুক্তভোগীরা।

জনপ্রিয় সংবাদ

বাগেরহাট জেলা পাসপোর্ট অফিসের সার্ভারে আগুন, বন্ধ কার্যক্রম

আপডেট সময় : ০৪:০৪:১৮ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬