ঢাকা ১০:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চলতি মাসেই বাড়তি বেতন পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

ফটোকার্ড ডাউনলোড

নিজস্ব প্রতিবেদক: নতুন জাতীয় বেতনকাঠামো অনুযায়ী সরকারি চাকরিজীবীদের ব্যাংক হিসাবে চলতি মাস থেকেই বাড়তি মূল বেতন যুক্ত হতে শুরু করছে। কর্মকর্তা-কর্মচারীদের এই বর্ধিত বেতন পরিশোধে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ নিশ্চিত করেছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ।

মূল বেতন বাড়লেও সরকারি কর্মচারীরা এখনই বর্ধিত হারে ভাতা পাচ্ছেন না। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তারা চলতি বছরের ৩০ জুন কার্যকর থাকা হারেই বিভিন্ন ভাতা পাবেন। অর্থ বিভাগ সরকারের সব মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর, সংস্থা, রাষ্ট্রায়ত্ত ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারীদের জন্য সোমবার এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে বিষয়টি স্পষ্ট করেছে। গত ১৯ সেপ্টেম্বর এ সংক্রান্ত বেতন ও ভাতাদি আদেশের প্রজ্ঞাপন জারির সময়েই অবশ্য ভাতার অংশটি পরে বাস্তবায়নের সিদ্ধান্তের কথা জানিয়েছিল সরকার।দেশি পোশাক বাছুন

নতুন স্কেলে সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ নির্ধারিত বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা ধার্য করা হয়েছে। তবে পুরো বেতনকাঠামো একবারে কার্যকর না করে ২০২৬–২৭ ও ২০২৭–২৮ অর্থবছরে ধাপে ধাপে বাস্তবায়নের সিদ্ধান্ত নেয় সরকার। সে অনুযায়ী গত ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রথম ধাপ, ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত দ্বিতীয় ধাপ এবং একই বছরের ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত তৃতীয় ধাপে বর্ধিত মূল বেতন সমন্বয় করা হবে। আর নতুন কাঠামো অনুযায়ী ভাতা কার্যকর হবে ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে।

নতুন বেতনকাঠামো অনুযায়ী কর্মকর্তা-কর্মচারীদের অনলাইন পে ফিক্সেশন বা বেতন নির্ধারণের কাজও চূড়ান্ত পর্যায়ে রয়েছে। সরকারের ‘আইবাস প্লাস প্লাস’ (iBAS++) পদ্ধতির মাধ্যমে গত ৫ অক্টোবর থেকে শুরু হওয়া তথ্য হালনাগাদের এই আনুষ্ঠানিকতা মঙ্গলবার শেষ হওয়ার কথা রয়েছে।

জনপ্রিয় সংবাদ

চলতি মাসেই বাড়তি বেতন পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

আপডেট সময় : ০৮:৫৬:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬