বিরোধী দল জুলাইকে ধারণ করে না বলে অভিযোগ তুলে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে আয়োজিত ওসমানী স্মৃতি মিলনায়তনে জুলাই স্মৃতিস্তম্ভের উদ্বোধনী অনুষ্ঠানের আমন্ত্রণ পেয়েও এতে যোগ দেননি বিরোধীদলীয় নেতা।’
সোমবার (১৯ অক্টোবর) সকালে রাজধানীর ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতিস্তম্ভের’ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।




















