ঢাকা ০৬:১৫ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এক ‘শিউলিসন্ধ্যা’য় পরীমনি

ফটোকার্ড ডাউনলোড

পরীমনির জন্মদিন মানেই একসময় ছিল চোখধাঁধানো আয়োজন, জমকালো সাজসজ্জা আর তারকাদের মিলনমেলা। তবে সময়ের সঙ্গে বদলেছে উদযাপনের ধরন।

এবার আভিজাত্যের চাকচিক্য ছাপিয়ে শরতের শিউলি ফুলের স্নিগ্ধতায় বিশেষ দিনটি রাঙালেন ঢালিউডের আলোচিত এই নায়িকা। জন্মদিনের আয়োজনের নামও রেখেছেন ‘শিউলিসন্ধ্যা’।শনিবার (২৪ অক্টোবর) ছিল পরীমনির জন্মদিন। এবারের আয়োজনে প্রাধান্য পেয়েছে শিউলি ফুলের প্রতি তার বিশেষ ভালোবাসা।

ফুলের শুভ্রতা আর শরতের মায়াবী আবহে সাজানো হয় অনুষ্ঠানস্থল। শিউলি ফুলের আদলে জন্মদিনের পোশাকেও সেই ভাবনার প্রতিফলন ঘটিয়েছেন অভিনেত্রী। তার এই আয়োজনের জন্য চট্টগ্রাম থেকে বিমানে করে শিউলি ফুল পাঠিয়েছেন এক ভক্ত।পরীমনি জানান, অক্টোবর মাস এলেই তার মনে প্রথমে ভেসে ওঠে শিউলি ফুলের কথা।

এই ফুলের প্রতি ভালো লাগা থেকেই জন্মদিনের আয়োজনের মূল ভাবনা হিসেবে শিউলিকে বেছে নেওয়া। তবে পরিকল্পনা অনুযায়ী পুরো আয়োজন সাজানো সহজ ছিল না। 

কদিন আগে পরীমনি ফেসবুকে লিখেছিলেন , ‘২ মণ শিউলি ফুল দরকার। ২৪ অক্টোবর দুপুর ১২টায়!’

শিউলি ফুল দিয়ে সাজসজ্জার চ্যালেঞ্জের কথা জানিয়ে পরীমনি বলেন, ‘শিউলি ফুলের কথা মাথায় রেখেই সব পরিকল্পনা সাজিয়েছি। ফেসবুকে স্ট্যাটাস দিয়েও বলেছিলাম আমাকে অনেকগুলো শিউলি ফুল এনে দিতে।

কিন্তু এই ফুল চার-পাঁচ ঘণ্টার বেশি তাজা রাখা অসম্ভব।’জন্মদিনের জন্য শিউলি ফুল সংগ্রহ করতে গিয়ে বিশেষ এক অভিজ্ঞতার মুখোমুখি হন অভিনেত্রী। তার এক ভক্ত চট্টগ্রাম থেকে বিমানে করে ফুল পাঠিয়েছিলেন। কিন্তু ফুলের স্বল্পস্থায়িত্বের কারণে সেগুলো দিয়ে পুরো অনুষ্ঠানস্থল সাজানো সম্ভব হয়নি। শেষ পর্যন্ত সংগ্রহ করা ফুলগুলো বিছিয়ে দেওয়া হয় অনুষ্ঠানস্থলের সিঁড়িতে।

পরীমনির জন্য বিমানে এলো শিউলি ফুল, কেন এমন আয়োজন?

পুরো আয়োজনকে শিউলি ফুলের বাগানে রূপ দেওয়ার ইচ্ছা ছিল পরীমনির। বাস্তবতার কারণে সেই স্বপ্ন পূরণ না হলেও নিজের সাজে ফুটিয়ে তুলেছেন প্রিয় ফুলের আবহ। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার খুব ইচ্ছে ছিল পুরো জায়গাটি শিউলি ফুলের বাগান বানিয়ে ফেলব। বাস্তবতায় তা সম্ভব না হওয়ায় নিজেই একটু শিউলি ফুলের মতো করে সেজেছি।’

পরীমনির জন্মদিনের উদযাপনে এই পরিবর্তনের পেছনে রয়েছে জীবনের নানা অভিজ্ঞতা। ২০২৩ সালে প্রিয় নানাকে হারানোর পর থেকে তার জীবনযাপন ও জন্মদিন উদযাপনে পরিবর্তন লক্ষ করা যায়। আগের মতো জাঁকজমকপূর্ণ আয়োজনের বদলে এখন কাছের মানুষদের সঙ্গে একান্তে সময় কাটাতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন তিনি।

এবারও জন্মদিনের প্রথম প্রহর কেটেছে দুই সন্তান পুণ্য ও প্রিয়মকে ঘিরে। সন্তানদের ভালোবাসা, ভক্তদের শুভেচ্ছা আর সহকর্মীদের অভিনন্দনে বিশেষ দিনটি হয়ে ওঠে স্মরণীয়। চাকচিক্যের বদলে শিউলি ফুলের শুভ্রতা আর তারকাদের ভিড়ের বদলে প্রিয়জনদের সান্নিধ্যে জীবনের নতুন আরেকটি বছরকে স্বাগত জানান পরীমণি।

রাত ১২ টার সময় নিজের জন্মদিন পালনের মুহুর্তে চিত্রনায়িকা পরীমনি। #Porimoni

জন্মদিনে ভালোবাসা ও শুভেচ্ছা পাওয়া নিয়েও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অভিনেত্রী। সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সবশেষে পরীমনি বলেন, ‘আমি সবার প্রতি কৃতজ্ঞ। শুরু থেকেই সবাই আমাকে যেভাবে ভালোবাসা দিয়েছেন, পাশে থেকেছেন, আশীর্বাদ করেছেন; সবকিছু ছাপিয়ে আমাকে ভালোবেসেছেন, সেই ভালোবাসার জন্য আমি কৃতজ্ঞ। এর বিপরীতে আমি সুন্দর সুন্দর কাজ ছাড়া আর কিছুই দিতে পারব না। সেটাই যেন করতে পারি, দোয়া করবেন।’

ব্যক্তিজীবনের পাশাপাশি কাজ নিয়েও ব্যস্ত সময় পার করছেন পরীমনি। সম্প্রতি গিয়াস উদ্দিন সেলিমের ওয়েব সিনেমা ‘সেপারেশন’-এ অভিনয় করেছেন তিনি। এতে তার সহশিল্পী ইমতিয়াজ বর্ষণ।

জনপ্রিয় সংবাদ

এক ‘শিউলিসন্ধ্যা’য় পরীমনি

আপডেট সময় : ০১:৩৩:১৫ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬