ঢাকা ০৭:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আর্জেন্টিনা দল থেকে দে পল-সেলসোর বাদ পড়ার কারণ কী?

ফটোকার্ড ডাউনলোড

নভেম্বরের ফিফা উইন্ডোতে উরুগুয়ে ও কোস্টারিকার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। এই দুই ম্যাচের জন্য ২৮ জনের স্কোয়াড ঘোষণা করেছেন প্রধান কোচ লিওনেল স্কালোনি। দল থেকে বাদ পড়ার তালিকায় উল্লেখযোগ্য নাম রদ্রিগো দে পল ও জিওভানি ল সেলসো।

ইন্টার মায়ামি ও রিয়াল বেতিসের দুই মিডফিল্ডারকে দলে না নেওয়ার কারণ কী, তা নিয়ে চলছে আলোচনা। আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস এক প্রতিবেদনে জানিয়েছে, দে পল ও সেলসোর বাদ পড়ার প্রধান কারণ কোচিং স্টাফরা জাতীয় দলে পরিবর্তন আনতে চাইছেন। আর সে কারণেই দুজনকে বাইরে রাখা।

আরেকটি কারণ, ভবিষ্যতের দিকে তাকিয়ে পরবর্তী দুটি ম্যাচের দল ঘোষণা করেছেন স্কালোনি। তরুণ খেলোয়াড়দের খেলার সময় দিয়ে যেতে চান বিশ্বকাপ জয়ী কোচ। এ কারণেই মাঝমাঠে এজেকুয়েল ফার্নান্দেজ, ম্যাক্সিমো পেরোনে ও ভ্যালেন্তিন বার্কোকে রাখা।

উল্লেখ্য যে, গত আন্তর্জাতিক বিরতিতেও দে পল কিংবা সেলসোকে দলে রাখেননি ৪৮ বছর বয়সী কোচ। কেবল বেনিনের বিপক্ষে আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির শেষ ম্যাচে তারা ছিলেন।

সত্যি বলতে তাদের অনুপস্থিতি চোখে পড়ার মতো। স্কালোনির অধীনে আলবিসেলেস্তে দলে তারা দুজন প্রধান খেলোয়াড়। ২০১৮ সালের সেপ্টেম্বরে তার প্রথম স্কোয়াডে ডাক পান দে পল ও সেলসো। তারপর থেকে দুজনেই নিয়মিত স্কোয়াডে জায়গা পেয়েছেন।

টানা দুটি আন্তর্জাতিক বিরতিতে দুই খেলোয়াড়ের অনুপস্থিতি সত্ত্বেও বলা যায় না, আর্জেন্টিনার জার্সিতে তারা আর কখনও ফিরবেন না। সবকিছু নির্ভর করছে তাদের নিজ নিজ ক্লাব পারফরম্যান্স ও কোচের মূল্যায়নের ওপর।

মেসি পরবর্তী যুগে আর্জেন্টিনার প্রথম দলে রোমা, কোমো, ফিওরেন্তিনা ও পার্মা থেকে সিরি আ-র সাত খেলোয়াড়কে ডেকেছেন স্কালোনি। প্রথমবার সিনিয়র দলে ডাক পেয়েছেন ২১ বছর বয়সী চেলসি ডিফেন্ডার অ্যারন আনসেলমিনো। রিভার প্লেটের গঞ্জালো মন্তিয়েল ও পার্মা ডিফেন্ডার মারিয়ানো ত্রোলিও দলে ফিরেছেন।

অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ ও হুলিয়ান আলভারেজের মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের দলে রাখা হয়েছে। চেলসির জার্সিতে চোয়ালের বড় ধরনের ইনজুরিতে পড়েও জায়গা পেয়েছেন গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ। ম্যাচগুলোর আগে তার ফিটনেস পুনর্মূল্যায়ন করা হবে। ইনজুরির কারণে বাদ পড়ার তালিকায় আরও রয়েছেন স্ট্রাইকার লাউতারো মার্তিনেজ ও ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরো।

আগামী ১৩ নভেম্বর লা বোম্বোনেরায় উরুগুয়েকে স্বাগত জানাবে আর্জেন্টিনা। তারপর ১৭ নভেম্বর কর্দোবার মারিও আলবার্তো কেম্পেসে কোস্টারিকার মুখোমুখি হবে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনালদো

আর্জেন্টিনা দল থেকে দে পল-সেলসোর বাদ পড়ার কারণ কী?

আপডেট সময় : ০৩:৪৫:৪৮ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬