ঢাকা ০৩:৫৪ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ব্যাংক খাত দেউলিয়া হওয়ার ঝুঁকিতে: দ্য ইকোনমিস্টের প্রতিবেদন

দ্য ইকোনমিস্টের প্রতিবেদন দেউলিয়া হওয়ার ঝুঁকিতে দেশের ব্যাংক খাত

ফটোকার্ড ডাউনলোড
দেশের ব্যাংক খাত দেউলিয়া হওয়ার ঝুঁকিতে পড়েছে বলে সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশ করেছে লন্ডনের সাময়িকী দ্য ইকোনমিস্ট। প্রতিবেদনে বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে ব্যাংক থেকে অর্থ লুটপাট এই সংকটের বড় কারণ। ২০২৪ সালে আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার আগে তিনি টানা ১৫ বছর দেশ শাসন করেন।
দুর্নীতির ফলে ব্যাংকগুলোতে খেলাপি ঋণের পাহাড় জমেছে। এর বড় একটি অংশ আর কখনোই আদায় হবে না বলে মনে করা হচ্ছে।
ব্যাংক পরিচালনা ও ঋণ গ্রহণের সঙ্গে জড়িত প্রভাবশালী অলিগার্কদের অনেকে কারাগারে গেছেন। আবার কেউবা দেশ ছেড়ে পালিয়েছেন। এর ফলে মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশই এখন খেলাপি ঋণে পরিণত হয়েছে। ফলে পুরো ব্যাংকিং ব্যবস্থা কার্যত দেউলিয়া অবস্থায় রয়েছে।

অর্থনীতিতে সংকটের প্রভাব

ব্যাংকিং সংকট এখন শুধু আর্থিক প্রতিষ্ঠানের ভেতরে সীমাবদ্ধ নেই। এর প্রভাব আমানতকারীদের আস্থায় পড়ছে। পাশাপাশি বেসরকারি বিনিয়োগ এবং সামগ্রিক অর্থনীতিতেও এর নেতিবাচক প্রভাব দেখা যাচ্ছে।
বিশ্লেষণে উল্লেখ করা হয়েছে, এই ক্ষতি কাটিয়ে উঠতে বিপুল অর্থের প্রয়োজন হবে। তবে এতে সরকারের আর্থিক সক্ষমতা চাপের মুখে পড়তে পারে।

এসবিএসি ব্যাংকের বার্ষিক ঝুঁকি ব্যবস্থাপনা সম্মেলন অনুষ্ঠিত

ব্যাংক খাত দেউলিয়া হওয়ার ঝুঁকিতে: দ্য ইকোনমিস্টের প্রতিবেদন

আপডেট সময় : ০১:১১:৪৬ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬