ঢাকা ০৩:৫৭ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

এসবিএসি ব্যাংকের বার্ষিক ঝুঁকি ব্যবস্থাপনা সম্মেলন অনুষ্ঠিত

ফটোকার্ড ডাউনলোড

এসবিএসি ব্যাংক পিএলসির বার্ষিক ঝুঁকি ব্যবস্থাপনা সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) ব্যাংকের প্রধান কার্যালয়ের ট্রেনিং ইনস্টিটিউটে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ব্যাংক সুপারভিশন বিভাগ-৫-এর পরিচালক মনোয়ার উদ্দিন আহমেদ।

এসবিএসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী এস এম মঈনুল কবীরের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ব্যাংক সুপারভিশন বিভাগ-৫-এর অতিরিক্ত পরিচালক শেখ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এবং এসবিএসি ব্যাংকের পরিচালক ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির সদস্য মেজর (অব.) আবু ফাতেহ মো. বশিরুর রহমান।

সম্মেলনে রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের ব্যাংক সুপারভিশন বিভাগ-৫-এর যুগ্মপরিচালক মো. আরিফুর রহমান এবং সুপারভাইজরি পলিসি অ্যান্ড কো-অর্ডিনেশন ডিপার্টমেন্টের (এসপিসিডি) যুগ্মপরিচালক সাগুফতা ইকবাল। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল কাইয়ুম চৌধুরী।

এতে এসবিএসি ব্যাংকের প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধান, শাখা ব্যবস্থাপক ও উপশাখার ইনচার্জরা সশরীরে এবং অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে অংশ নেন।

সম্মেলনে প্রধান অতিথি মনোয়ার উদ্দিন আহমেদ বলেন, মুনাফা অর্জন যেমন একটি ব্যাংকের জন্য গুরুত্বপূর্ণ, তেমনি আমানতকারীদের স্বার্থ রক্ষাও সমান জরুরি। এ লক্ষ্যে ব্যাংকিং খাতে সুশাসন প্রতিষ্ঠা, অভ্যন্তরীণ নিয়ন্ত্রণব্যবস্থা জোরদার এবং তদারকি কার্যক্রম শক্তিশালী করার মাধ্যমে একটি স্থিতিশীল ব্যাংকিং ব্যবস্থা গড়ে তুলতে কেন্দ্রীয় ব্যাংক কাজ করছে।

তিনি কোনো নির্দিষ্ট গ্রুপ, খাত কিংবা অঞ্চলে ঋণ কেন্দ্রীভূত না করার পরামর্শ দেন। পাশাপাশি ঝুঁকিভিত্তিক তদারকি কার্যক্রম যথাযথভাবে পরিচালনার মাধ্যমে ব্যাংকিং খাতের ঝুঁকি কমিয়ে আনার ওপর গুরুত্বারোপ করেন।

সভাপতির বক্তব্যে এস এম মঈনুল কবীর বলেন, ঝুঁকি মূল্যায়ন ছাড়া কোনো উদ্যোগই টেকসই হতে পারে না। ঝুঁকি ব্যবস্থাপনা সবার সম্মিলিত দায়িত্ব। ব্যাংকিং খাতের প্রতিটি কার্যক্রমেই ঝুঁকি রয়েছে। তাই যথাযথ প্রক্রিয়ায় এসব ঝুঁকি চিহ্নিত করা, মূল্যায়ন করা এবং প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা গড়ে তোলা জরুরি।

তিনি ঋণঝুঁকি ব্যবস্থাপনা আরও শক্তিশালী করা, ঋণের গুণগত মান যাচাই-বাছাই এবং গ্রাহকের ঋণ পরিশোধের সক্ষমতা নিয়মিত তদারকির পরামর্শ দেন।

এস এম মঈনুল কবীর আরও জানান, এসবিএসি ব্যাংকে করপোরেট সুশাসন প্রতিষ্ঠা এবং প্রতিটি কার্যক্রমে কমপ্লায়েন্স নীতি অনুসরণ করা হয়। তারল্য ব্যবস্থাপনা ও মূলধনের পর্যাপ্ততা বজায় রাখার ক্ষেত্রেও ব্যাংককে সমস্যায় পড়তে হয়নি।

প্রযুক্তিগত ঝুঁকি মোকাবিলায় সচেতনতার সঙ্গে কর্মপরিবেশ গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, এর মাধ্যমে গ্রাহকদের আস্থা ও ব্যাংকের সুনাম অক্ষুণ্ন রাখা সম্ভব।

আপডেট সময় : ০৩:৪০:৫০ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬