.jpg)
বল জালে জড়ালেও রেফারির অনুমতি ছাড়া শট নেওয়ায় সেটি বাতিল হয়।
ছবি : শাহনুর রুমেন
প্রথমার্ধে বলের নিয়ন্ত্রণ ও আক্রমণে এগিয়ে থাকলেও গোলের দেখা পায়নি সান্তোস। নেইমারের একটি ফ্রি-কিক থেকে বল জালে জড়ালেও রেফারির অনুমতি ছাড়া শট নেওয়ায় সেটি বাতিল হয়। পরে পুনরায় নেওয়া ফ্রি-কিকটি ক্রসবারের ওপর দিয়ে চলে যায়।
মাঠের এই হতাশার মধ্যেই নেইমারকে ঘিরে বড় প্রশ্ন সান্তোসে থাকবেন, নাকি মৌসুম শেষে নতুন ঠিকানা খুঁজবেন তিনি? নেইমারের সঙ্গে ক্লাবটির বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে আগামী ৩১ ডিসেম্বর। নতুন চুক্তির বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
আগামী ১২ ডিসেম্বর সান্তোসের প্রেসিডেন্ট নির্বাচন। নির্বাচিত নতুন নেতৃত্বের সঙ্গে আলোচনার পরই নেইমারের ভবিষ্যৎ নির্ধারিত হওয়ার কথা। ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ২০২৭ সালেও সান্তোসে থাকার সম্ভাবনা রয়েছে তার। তবে চুক্তি নবায়নের বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
চলতি মৌসুমে সান্তোসের জার্সিতে নেইমারের সামনে রয়েছে আরো দুটি লিগ ম্যাচ ২৯ নভেম্বর ভিটোরিয়ার বিপক্ষে এবং ২ ডিসেম্বর বোটাফোগোর বিপক্ষে। এরপরই শেষ হবে তাঁর বর্তমান চুক্তির মেয়াদ ঘিরে অপেক্ষার গুরুত্বপূর্ণ অধ্যায়।
৯০ মিনিটের মাঠের লড়াইয়ে হার, সামনে চুক্তির মেয়াদ শেষ হওয়ার সময়সীমা! সব মিলিয়ে সান্তোস ও নেইমার দুই পক্ষের জন্যই শেষ কয়েকটি ম্যাচ হয়ে উঠেছে গুরুত্বপূর্ণ। এখন দেখার বিষয়, ২০২৭ সালেও সান্তোসের জার্সিতে দেখা যাবে কি না ব্রাজিলিয়ান তারকাকে।



























