ঢাকা ০৭:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

অবসরের আগেই বিজেপির রাজনীতিতে চাহাল, পেলেন বড় দায়িত্ব

ফটোকার্ড ডাউনলোড

ক্রিকেট ক্যারিয়ারের সায়াহ্নে চলে এসেছেন ভারতের লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল। তবে এখনো পুরোপুরি খেলাটাকে বিদায় জানাননি। তার আগেই রাজনীতির মাঠে নামলেন তিনি। শনিবার ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগ দিয়েছেন তিনি।

রাজনীতিতে শুধু যোগই দেননি, বিজেপি তাকে বড় একটা দায়িত্বও ধরিয়ে দিয়েছে। দলটির অনগ্রসর শ্রেণি শাখা বা ওবিসি মোর্চার জাতীয় কার্যনির্বাহী কমিটিতে বিশেষ আমন্ত্রিত সদস্য হিসেবে জায়গা পেয়েছেন এ ক্রিকেটার।

বিজেপির ওবিসি মোর্চার জাতীয় সভাপতি অমরপাল মৌর্যের সঙ্গে সম্প্রতি দেখা করেছিলেন চাহাল। এরপরই দলটিতে যোগ দেন তিনি। দিল্লির প্রতিনিধি হিসেবে জাতীয় কার্যনির্বাহী কমিটিতে রাখা হয়েছে তাকে।

দলে জায়গা পেয়ে সামাজিক মাধ্যমে কৃতজ্ঞতা জানিয়েছেন চাহাল। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির জাতীয় সভাপতি নিতিন নবীন এবং ওবিসি মোর্চার সভাপতি অমরপাল মৌর্যকে ধন্যবাদ জানিয়ে তিনি লেখেন, ‘বিজেপি পরিবারের অংশ হওয়ার সুযোগ ও সম্মান দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির জাতীয় সভাপতি নিতিন নবীন এবং ওবিসি মোর্চার জাতীয় সভাপতি অমরপাল মৌর্যের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।’

চাহালের পাশাপাশি ওবিসি মোর্চার বিভিন্ন পদে আরও কয়েকজনকে নিয়োগ দিয়েছে বিজেপি। আসামের জোগেন মোহন, ওডিশার মমতা মহান্ত, উত্তরপ্রদেশের সঙ্গম লাল গুপ্ত, মহারাষ্ট্রের বাবানরাও রাওজি চৌধুরী, দিল্লির সত প্রকাশ রানা, বিহারের অর্জুন সাহনি এবং উত্তরপ্রদেশের সংগীতা বলবন্ত বিন্দকে জাতীয় সহসভাপতি করা হয়েছে।

দিল্লির গজেন্দ্র যাদব, কর্নাটকের প্রমোদ মাধবরাজ ও ছত্তিশগড়ের ললিত চন্দ্রকর পেয়েছেন জাতীয় সাধারণ সম্পাদকের দায়িত্ব। এ ছাড়া সাতজন জাতীয় সম্পাদক এবং বিভিন্ন রাজ্যের ৩৭ জনকে জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্য করা হয়েছে।

বিজেপির জাতীয় সভাপতি নিতিন নবীনের নির্দেশে এসব নিয়োগ দেওয়া হয়েছে। নতুন দায়িত্বগুলো তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে বলে জানিয়েছেন অমরপাল মৌর্য।

১৯৯০ সালে জন্ম নেওয়া চাহাল ভারতের হয়ে ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেট খেলেছেন। ২০১৬ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় তার। ভারতের হয়ে ৭২টি ওয়ানডেতে ১২১টি এবং ৮০টি টি-টোয়েন্টিতে ৯৬টি উইকেট নিয়েছেন এই লেগ স্পিনার। ২০১৭ সালে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে ২৫ রানে ৬ উইকেট নিয়েছিলেন তিনি। এটিই তার আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সেরা বোলিং।

টি-টোয়েন্টি ক্রিকেটেও বিশেষ কীর্তি রয়েছে চাহালের। ৪০০ উইকেট নেওয়া প্রথম ভারতীয় বোলার তিনি। আন্তর্জাতিক ক্রিকেটের আগে প্রতিযোগিতামূলক দাবাও খেলেছেন এই ক্রিকেটার।

আইপিএলে মুম্বাই ইন্ডিয়ানস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, রাজস্থান রয়্যালস ও পাঞ্জাব কিংসের হয়ে খেলেছেন চাহাল। ২০২৫ মৌসুমের আগে ১৮ কোটি রুপিতে তাকে দলে নেয় পাঞ্জাব। ঘরোয়া ক্রিকেটে হরিয়ানার প্রতিনিধিত্ব করেন তিনি। ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে কেন্ট ও নর্থহ্যাম্পটনশায়ারের হয়েও খেলেছেন এই লেগ স্পিনার।

আপডেট সময় : ১২:২২:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬