ঢাকা ০৯:৩৯ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

স্থানীয় নয়, জাতীয় নির্বাচন নিয়ে ভাবছে কমিশন: ইসি মাছউদ

বরিশাল প্রতিনিধি
জাতির সামনে সবচেয়ে বড় ফোকাস সংসদ নির্বাচন জানিয়ে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেছেন, এখন স্থানীয় সরকার নির্বাচন নয়, আগে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ভাবছে কমিশন।

বুধবার (২২ জানুয়ারি) বেলা ১১টায় বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে জেলা নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

নির্বাচন কমিশনার আরও বলেন, প্রধান উপদেষ্টা চলতি বছরের শেষের দিকে অথবা ২০২৬ সালের প্রথম দিকে ভোটের ঘোষণা দিয়েছেন। তাই আমরা জাতীয় সংসদ নির্বাচন নিয়েই বেশি ভাবছি। জনগণের কাছে সুষ্ঠু ভোট উপহার দিতে কমিশন প্রতিজ্ঞাবদ্ধ।

ইসি মাছউদ বলেন, আমরা জাতির কাছে ওয়াদাবদ্ধ। এতদিন ভোট নিয়ে মানুষের মধ্যে অনীহা ছিল। ভোটের গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ ছিল। আমরা সেই জায়গা থেকে উত্তরণ ঘটিয়ে সঠিক, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমরা এ লক্ষ্যেই এগিয়ে যাচ্ছি।

তিনি বলেন, ভোটার তালিকা হালনাগাদের বিষয়ে দেশজুড়ে ৩৫ হাজার তথ্য সংগ্রহকারী কাজ করছেন। যারা তথ্য সংগ্রহ করছেন, তাদের আরও দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। অনেক ক্ষেত্রে ভোটার তালিকায় ভুল হচ্ছে, তাতে মানুষ তাদের সেবা নিতে পারছে না। এ বিষয়ে সবার সহযোগিতা প্রয়োজন।

মার্কিন অবরোধ আলোচনার অন্তরায়, ট্রাম্পকে জানাল পাকিস্তান

স্থানীয় নয়, জাতীয় নির্বাচন নিয়ে ভাবছে কমিশন: ইসি মাছউদ

আপডেট সময় : ০৯:২৭:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫