ঢাকা ০২:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক উপদেষ্টার ব্যাংক হিসাব তলব করল বিএফআইইউ

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ব্যাংক হিসাব তলব করা হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এ সংক্রান্ত একটি নির্দেশনা পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

বিএফআইইউর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালা অনুযায়ী এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

বিএফআইইউর পাঠানো চিঠিতে আসিফ মাহমুদের নাম ও জাতীয় পরিচয়পত্রের তথ্য উল্লেখ করা হয়েছে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে আগামী তিন কার্যদিবসের মধ্যে তার হিসাব খোলার ফরম, কেওয়াইসি (KYC) এবং লেনদেনের বিস্তারিত বিবরণীসহ যাবতীয় প্রয়োজনীয় নথিপত্র পাঠাতে বলা হয়েছে।

উল্লেখ্য, সাবেক এই উপদেষ্টার বিরুদ্ধে সম্প্রতি দুর্নীতি দমন কমিশনে (দুদক) অভিযোগ জমা পড়েছে। বর্তমানে সংস্থাটি তাঁর বিরুদ্ধে ওঠা বিভিন্ন দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখছে।

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ২০২৪ সালের কোটা সংস্কার ও অসহযোগ আন্দোলনের অন্যতম প্রধান সমন্বয়ক হিসেবে পরিচিত। ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকারে তিনি যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র হিসেবে কাজ করছেন।

জনপ্রিয় সংবাদ

সাবেক উপদেষ্টার ব্যাংক হিসাব তলব করল বিএফআইইউ

আপডেট সময় : ১০:৪৬:৪২ পূর্বাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬