ঢাকা ০৬:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ফটোকার্ড ডাউনলোড

আগামী শিক্ষাবর্ষের ভর্তিকে কেন্দ্র করে এখনই সরগরম রাজধানীর নামি-দামি কোচিং সেন্টারগুলো। বিশেষ করে সেন্ট যোসেফ ও রেসিডেন্সিয়াল মডেল কলেজের মতো স্বনামধন্য প্রতিষ্ঠানে ভর্তির নিশ্চয়তা দিয়ে চলছে রমরমা বিজ্ঞাপন। অলিগলিতে লিফলেট বিতরণ থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যমে চটকদার অফার দিয়ে শিক্ষার্থীদের আকৃষ্ট করা হচ্ছে। কোনো কোনো কোচিং সেন্টার ৩য় শ্রেণিতে ভর্তির কোচিং ফি বাবদ এককালীন ১০ হাজার টাকা পর্যন্ত দাবি করছে।

ভর্তিতে অনিয়ম ও কোচিং বাণিজ্য বন্ধে ২০১৯ সাল থেকে লটারি পদ্ধতি চালু করেছিল শিক্ষা মন্ত্রণালয়। গত ১৬ মার্চ সেই সিদ্ধান্ত বাতিলের পর থেকেই পরিস্থিতি বদলে যায়। অভিভাবকরা জানান, ভালো স্কুলে ভর্তির আশায় কোমলমতি শিশুরা এখন স্কুলের নিয়মিত পাঠদান কমিয়ে কোচিংয়ে বেশি সময় দিচ্ছে।

অভিভাবক ঐক্য ফোরামের সভাপতি জিয়াউল কবির দুলু শঙ্কা প্রকাশ করে বলেন, লটারি চালুর ফলে যে কোচিং বাণিজ্য বন্ধ হয়েছিল, সরকারের তড়িঘড়ি নেওয়া সিদ্ধান্তে তা আবারও সম্প্রসারিত হচ্ছে। এর ফলে উচ্চবিত্ত ও মধ্যবিত্তের সন্তানরা বাড়তি সুবিধা পেলেও দরিদ্র ও নিম্নবিত্ত পরিবারের শিশুরা প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে।

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. মনজুর আহমদ মনে করেন, সব এলাকায় মানসম্মত স্কুলের অভাব থাকায় লটারি পদ্ধতিই ছিল সবচেয়ে ন্যায়সঙ্গত। তিনি বলেন, পরীক্ষা পদ্ধতি পুনরায় ফেরানোর ফলে সমাজে শিক্ষা বৈষম্য বাড়বে। সচ্ছল পরিবারের সন্তানরা গৃহশিক্ষক ও কোচিংয়ের সুবিধা পেলেও গরিবের সন্তানরা বঞ্চিত হবে।

জাতীয় শিক্ষা সংস্কৃতি আন্দোলনের নেতারাও এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছেন। তাদের মতে, পরীক্ষা পদ্ধতি চালুর ফলে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে দুর্নীতি, স্বজনপ্রীতি ও অস্বাস্থ্যকর প্রতিযোগিতা বৃদ্ধি পাবে, যা কোমলমতি শিক্ষার্থীদের ওপর প্রচণ্ড মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করবে।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত আসার পরপরই বাজারে নতুন করে ভর্তি গাইডের চাহিদা বেড়েছে। অভিভাবকরা সন্তানের হাতে তুলে দিচ্ছেন বিভিন্ন কোম্পানির গাইড বই। একদিকে কোচিং সেন্টারের উচ্চমূল্যের কোর্স ফি, অন্যদিকে নতুন শিক্ষা উপকরণের ব্যয়—সব মিলিয়ে শিক্ষা খাতের এই ভর্তি প্রক্রিয়াকে কেন্দ্র করে কয়েক হাজার কোটি টাকার একটি অপ্রাতিষ্ঠানিক বাজার তৈরি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আপডেট সময় : ০৫:৫৬:১৩ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬