ঢাকা ০৯:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সোনারগাঁওয়ে ২৮ মামলার ত্রাস ‘কাইল্লা রক্সি’ গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে র‍্যাবের বিশেষ অভিযানে ২৮টি মামলার পলাতক আসামি ও শীর্ষ সন্ত্রাসী মাহবুবুর রহমান ওরফে ‘কাইল্লা রক্সি’ (৩৫) গ্রেপ্তার হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল ২০২৬) সন্ধ্যায় উপজেলার কেওডালা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে র‍্যাব-১১-এর একটি চৌকস দল।

র‍্যাব-১১ সিপিএসসি সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে ওইদিন সন্ধ্যা ৭টার দিকে সোনারগাঁওয়ের কেওডালা এলাকায় আভিযানিক দল অবস্থান নেয়। এ সময় মোগড়াপাড়া ইউনিয়নের দমদমা এলাকার নজরুল ইসলাম নজুর ছেলে চিহ্নিত সন্ত্রাসী রক্সিকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, রক্সি দীর্ঘদিন ধরে সোনারগাঁও ও এর আশপাশের এলাকায় একটি সুসংগঠিত সশস্ত্র বাহিনী পরিচালনা করে আসছিল। স্থানীয়দের কাছে সে একজন ভয়ংকর অস্ত্রধারী হিসেবে পরিচিত। অভিযোগ রয়েছে, রক্সি ও তার বাহিনী পথচারী এবং ব্যবসায়ীদের কাছ থেকে নিয়মিত ছিনতাই ও ডাকাতি করত।

পাশাপাশি, টেকনাফসহ সীমান্ত এলাকা থেকে ইয়াবা ও ফেনসিডিল সংগ্রহ করে নারায়ণগঞ্জ ও ঢাকার বিভিন্ন স্থানে সরবরাহের একটি শক্তিশালী সিন্ডিকেটও সে নিয়ন্ত্রণ করত।

সাধারণ মানুষের জমি দখল থেকে শুরু করে স্থানীয় ব্যবসায়ী ও শিল্প-কারখানাগুলো থেকে মোটা অঙ্কের চাঁদা আদায়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। কেবল চাঁদাবাজিই নয়, রক্সির বিরুদ্ধে অপহরণ, মুক্তিপণ আদায় এবং দাঙ্গা-হাঙ্গামাসহ একাধিক সমাজবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ মিলেছে।

নথিপত্র পর্যালোচনা করে দেখা গেছে, রক্সির বিরুদ্ধে সোনারগাঁও, সিদ্ধিরগঞ্জ ও গজারিয়াসহ বিভিন্ন থানায় হত্যাচেষ্টা, চুরি ও মাদকসহ মোট ২৮টি মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সোনারগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘বন্ধ কলকারখানা চালু’ সংক্রান্ত সভা অনুষ্ঠিত

সোনারগাঁওয়ে ২৮ মামলার ত্রাস ‘কাইল্লা রক্সি’ গ্রেপ্তার

আপডেট সময় : ১২:২৭:৪০ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬