ঢাকা ০২:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ইয়ামালের মাঝে তরুণ রোনালদোর ছায়া দেখছেন থিয়েরি অরি

উয়েফা চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে হেরে বার্সেলোনা বিদায় নিলেও আলোচনার কেন্দ্রে আছেন লামিনে ইয়ামাল। মাদ্রিদের মেত্রোপলিতানো স্টেডিয়ামে ইয়ামালের দুর্দান্ত পারফরম্যান্স দেখে মুগ্ধ আর্সেনাল ও বার্সেলোনার কিংবদন্তি ফুটবলার থিয়েরি অরি। ইয়ামালের আত্মবিশ্বাস ও খেলার ধরনকে তিনি সরাসরি তুলনা করেছেন তরুণ ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে।

সিবিএস স্পোর্টসকে অরি বলেন, ‘তরুণ ক্রিস্টিয়ানো রোনালদো ঠিক এমনটাই করত। সে সাক্ষাৎকারে বড় বড় কথা বলত এবং মাঠের পারফরম্যান্স দিয়ে তা প্রমাণও করত। ইয়ামাল ম্যাচের আগে বলেছিল সে একাই বার্সেলোনাকে টেনে নিয়ে যাবে, আর খেলা শুরুর কয়েক মিনিটের মাথায় সে গোল করে তা করে দেখিয়েছে।’

ইয়ামালের মানসিকতা নিয়ে অরি আরও বলেন, ‘এত কম বয়সে তার এই নির্ভীকতা আমাকে মুগ্ধ করে। সে কখনই লুকিয়ে থাকে না, সবসময় বল চায় এবং গুরুত্বপূর্ণ সময়ে ব্যবধান গড়ে দেয়। এটি একজন স্পেশাল ফুটবলারের লক্ষণ।’

মাদ্রিদে করা গোলটি ছিল চলতি মৌসুমে ইয়ামালের ৪০তম গোল ইনভলভমেন্ট (গোল ও অ্যাসিস্ট মিলিয়ে), যা তার ক্যারিয়ারের নতুন রেকর্ড। যদিও হানসি ফ্লিকের দল ৩-২ অ্যাগ্রিগেটে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে। তবে ইয়ামাল পুরো ম্যাচে অ্যাতলেটিকোর রক্ষণভাগকে একাই ব্যস্ত রেখেছিলেন।

অরি মনে করেন, ইয়ামালের এই অদস্য আত্মবিশ্বাস তাকে অন্যদের চেয়ে আলাদা করেছে। তার মতে, ‘লিওনেল মেসির প্রভিতা ছিল অবিশ্বাস্য, কিন্তু ইয়ামালের এই সাহসী আত্মবিশ্বাস সত্যিই অনন্য এবং দেখার মতো।’

ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের লড়াই হলেও বার্সেলোনার সামনে সুযোগ রয়েছে টানা দ্বিতীয় লিগ শিরোপা জেতার। স্প্যানিশ লা-লিগার পয়েন্ট টেবিলে ৯ পয়েন্টে এগিয়ে থাকা বার্সেলোনা আগামী বুধবার নামবে সেল্টা ভিগোর বিপক্ষে। অ্যাতলেটিকোর বিপক্ষে হারের ক্ষত ভুলতে ইয়ামালের কাঁধে ভর করেই লিগ শিরোপা জিততে চাইছে কাতালানরা।

আপডেট সময় : ০৬:১০:৪০ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬