ঢাকা ০৬:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বায়ার্নের বিপক্ষে ফিরতি লেগে পিএসজি শিবিরে বড় ধাক্কা

প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) ডান প্রান্তের ডিফেন্ডার আশরাফ হাকিমি উরুর চোটে পড়ে আগামী কয়েক সপ্তাহ মাঠের বাইরে থাকবেন। ইউরোপের শীর্ষ ক্লাব প্রতিযোগিতা চ্যাম্পিয়নস লিগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে নাটকীয় জয়ের ম্যাচেই এই চোট পান তিনি।

মঙ্গলবার প্যারিসে অনুষ্ঠিত সেমিফাইনালের প্রথম লেগে হাকিমি পুরো ৯০ মিনিট খেলেন এবং খভিচা কভারাত্সখেলিয়ার গোলে সহায়তা করেন। ওই ম্যাচে বর্তমান চ্যাম্পিয়নরা ৫-৪ ব্যবধানে জয় পায়।

ক্লাব এক বিবৃতিতে জানায়, ‘বায়ার্নের বিপক্ষে ম্যাচে ডান উরুতে চোট পাওয়ায় হাকিমিকে আগামী কয়েক সপ্তাহ চিকিৎসার মধ্যে থাকতে হবে।’

ফলে ৬ মে মিউনিখে অনুষ্ঠিত সেমিফাইনালের দ্বিতীয় লেগে জার্মান দলের বিপক্ষে তিনি খেলতে পারবেন না।

গত সপ্তাহে লিগের ম্যাচে অ্যাঞ্জার্সের বিপক্ষে ৩-০ জয়ে হাকিমিকে বিরতির সময় তুলে নেওয়া হলেও বায়ার্নের বিপক্ষে আবার শুরুর একাদশে ফেরেন। তবে প্রথম লেগের শেষ দিকে হ্যামস্ট্রিংয়ে টান অনুভব করলেও দল সব পরিবর্তন শেষ করে ফেলায় চিকিৎসা নিয়ে মাঠেই খেলতে থাকেন তিনি।

এই চোটের কারণে ছয় সপ্তাহ পর যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে শুরু হতে যাওয়া বিশ্বকাপে তার অংশগ্রহণ নিয়েও শঙ্কা তৈরি হয়েছে।

কোচ লুইস এনরিকের অধীনে হাকিমি দলের নিয়মিত সদস্য ছিলেন। গত মৌসুমের ফাইনালে ইন্টার মিলানের বিপক্ষে ৫-০ জয়ে প্রথম গোল করে দলকে প্রথমবারের মতো ইউরোপের চ্যাম্পিয়ন হতে সাহায্য করেন তিনি।

এছাড়া ২০২২ সালের বিশ্বকাপে মরক্কো জাতীয় দলের হয়ে প্রতিটি ম্যাচে খেলেন হাকিমি, যেখানে দলটি ইতিহাস গড়ে সেমিফাইনাল পর্যন্ত পৌঁছেছিল।

রোনালদোর ৯৭০ গোল, শিরোপার সুবাস পাচ্ছে আল নাসর

বায়ার্নের বিপক্ষে ফিরতি লেগে পিএসজি শিবিরে বড় ধাক্কা

আপডেট সময় : ০৫:৩৮:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬