ঢাকা ০৬:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রতিপক্ষকের খেলোয়াড়কে ঘুষি মারায় ১৩ ম্যাচ নিষিদ্ধ গোলরক্ষক

স্পেনের দ্বিতীয় স্তরের লিগে সহিংস আচরণের জন্য রিয়াল সারাগোসার গোলরক্ষক এস্তেবান আন্দ্রাদাকে ১৩ ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে। প্রতিপক্ষ হুয়েস্কার এক খেলোয়াড়কে মুখে ঘুষি মারার ঘটনায় এই শাস্তি দেওয়া হয়।

রবিবারের উত্তপ্ত ডার্বি ম্যাচের শেষ সময়ে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় আন্দ্রাদাকে। মাঠ ছাড়ার পরই তিনি দৌড়ে গিয়ে হুয়েস্কার অধিনায়ক হোর্হে পুলিদোর মুখে ঘুষি মারেন।

এই ঘটনার পর দুই দলের খেলোয়াড়দের মধ্যে ব্যাপক হাতাহাতি শুরু হয়। এতে হুয়েস্কার গোলরক্ষক দানি হিমেনেস এবং সারাগোসার দানি তাসেন্দেকেও লাল কার্ড দেখানো হয়।

স্পেনের ফুটবল ফেডারেশন জানিয়েছে, পুলিদোকে ঘুষি মারার জন্য আন্দ্রাদাকে ১২ ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে। এর সঙ্গে লাল কার্ডের জন্য স্বয়ংক্রিয় এক ম্যাচ নিষেধাজ্ঞা যোগ হয়ে মোট শাস্তি দাঁড়িয়েছে ১৩ ম্যাচ।

ফেডারেশনের প্রতিবেদনে বলা হয়, মাঠ থেকে বহিষ্কৃত হওয়ার পর আন্দ্রাদা “হিংস্র ও আক্রমণাত্মকভাবে দৌড়ে গিয়ে লাফিয়ে” পুলিদোর দিকে এগিয়ে যান এবং “অতিরিক্ত শক্তি প্রয়োগ করে” ঘুষি মারেন। এজন্য সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়।

এছাড়া আন্দ্রাদা ও তার ক্লাবকে আর্থিক জরিমানার মুখোমুখিও হতে হবে।

ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে ৩৫ বছর বয়সী আন্দ্রাদা বলেন, ‘আমি যা ঘটেছে তার জন্য খুবই দুঃখিত। এটি ক্লাব, সমর্থক এবং একজন পেশাদার হিসেবে আমার জন্য ভালো উদাহরণ নয়।’

তিনি আরও বলেন, ‘আমার পুরো ক্যারিয়ারে এটি ছিল মাত্র দ্বিতীয় লাল কার্ড। হোর্হে পুলিদোর কাছেও আমি ক্ষমা চাইছি। এটি পুরোপুরি আমার ভুল, আমি সেই মুহূর্তে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারিনি।’

এদিকে, ম্যাচে ১-০ গোলে হেরে সারাগোসা ও হুয়েস্কা—দুই দলই অবনমন অঞ্চলে অবস্থান করছে। ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সারাগোসা ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, তারা প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা নেবে।

রোনালদোর ৯৭০ গোল, শিরোপার সুবাস পাচ্ছে আল নাসর

প্রতিপক্ষকের খেলোয়াড়কে ঘুষি মারায় ১৩ ম্যাচ নিষিদ্ধ গোলরক্ষক

আপডেট সময় : ০৫:৪১:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬