সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে ‘জরুরি বার্তা’ দিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সোমবার বেলা ১টার দিকে তিনি ভিডিওটি পোস্ট করেন।
এতে মমতা বলেন, ‘তৃণমূল যে আসনগুলোতে এগিয়ে আছে, সেগুলো বলা হচ্ছে না। পুরোপুরি মিথ্যা খবর খাওয়ানো হচ্ছে।’ ভিডিও বার্তায় দলের প্রার্থীদের ও এজেন্টদের গণনা কেন্দ্র না ছাড়ার আহ্বান জানান তৃণমূল কংগ্রেস নেত্রী।
ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভার ভবানীপুর আসনে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড় ব্যবধানে এগিয়ে আছেন। এখানে তার প্রতিদ্বন্দ্বী বিধানসভার বিরোধীদলীয় নেতা বিজেপির শুভেন্দু অধিকারী।
প্রসঙ্গত, ভোট গণনার তৃতীয় রাউন্ড শেষে তৃণলমূল ১১৭ আসনে এগিয়ে থাকলেও চতুর্থ রাউন্ড শেষে সেই সংখ্যা নেমে এসেছে ১০৩-এ। এ ছাড়া বাম দল সিপিএম দুটি এবং ভারতীয় জাতীয় কংগ্রেস এগিয়ে রয়েছে একটি আসনে।


















