ঢাকা ০৩:৫৯ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

যুদ্ধে ইরাকে মার্কিন স্থাপনাগুলোয় ৬শ’ বার হামলা চালিয়েছে ইরান

ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত চলাকালে ইরাকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থাপনায় ৬০০টিরও বেশি হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে সিএনএন। বুধবার (৬ মে) মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের পক্ষ থেকে বাগদাদে মার্কিন দূতাবাস, ইউএস ডিপ্লোমেটিক সাপোর্ট সেন্টার এবং ইরবিলে কনস্যুলেটসহ বিভিন্ন স্থাপনাকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে।

এদিকে বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাস নতুন করে সতর্কতা জারি করে জানিয়েছে, ইরান-সমর্থিত ইরাকি সশস্ত্র গোষ্ঠীগুলো আবারও যুক্তরাষ্ট্রের নাগরিক ও স্থাপনাগুলোর ওপর হামলার পরিকল্পনা করছে।

সতর্কবার্তায় আরও উল্লেখ করা হয়, ইরাকি সরকারের সঙ্গে সংশ্লিষ্ট কিছু পক্ষ এসব গোষ্ঠীকে রাজনৈতিক, আর্থিক ও কার্যকরী সহায়তা দিয়ে আসছে।

বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ইরাক সরকারকে ইরান-সমর্থিত মিলিশিয়াদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।

জনপ্রিয় সংবাদ

যুদ্ধে ইরাকে মার্কিন স্থাপনাগুলোয় ৬শ’ বার হামলা চালিয়েছে ইরান

আপডেট সময় : ০২:২২:১৭ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬