ঢাকা ০৫:৫৭ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ফিফা বিশ্বকাপের প্রতিটি মুহূর্ত দেখলেই পাবেন ৬১ লাখ টাকা!

একদিকে আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপের টিকিট, যাতায়াতসহ সব খাতের খরচ নিয়ে সমর্থকদের মাঝে হাহাকার। অন্যদিকে, প্রতিটি খেলা দেখার পাশাপাশি সামাজিক মাধ্যমের জন্য কন্টেন্ট বানানোর উপযোগী পাগলাটে ভক্তের খোঁজ চলছে। যার বেতন ৫০ হাজার ডলার বা ৬১ লাখ টাকারও বেশি। যদিও এই প্রস্তাব ফিফার পক্ষ থেকে নয়, বিশ্বকাপের অফিসিয়াল স্ট্রিমিং প্ল্যাটফর্ম ফক্স ওয়ান ‘প্রধান দর্শক’ পদে এমন নিয়োগ দিচ্ছে!

৪৮ দলের অংশগ্রহণ এবং তিন দেশের আয়োজনে বিশ্বকাপ– ফুটবলবিশ্ব প্রথমবার এমন কিছুর সাক্ষী হতে যাচ্ছে। ফলে ম্যাচসংখ্যাও বেড়ে দাঁড়িয়েছে ১০৪–এ। কিন্তু অতিরিক্ত টিকিটমূল্য, আবাসন ও যাতায়াত খরচ নিয়ে বিশ্বজুড়ে ফুটবলভক্তদের পেরেশানির শেষ নেই। বিপরীতে, ফক্স ওয়ান যুক্তরাষ্ট্রের শ্রমবাজারে চলতি গ্রীষ্মে সম্ভবত সেরা চাকরি হিসেবে একজন ফুটবলপ্রেমীকে খুঁজছে। যিনি টাইমস স্কয়ারের মাঝখানে বিশেষভাবে নির্মিত একটি কাচের ঘরে (গ্লাস কিউব) বসে দেখবেন বিশ্বকাপের সব ম্যাচ।

তবে খেলা দেখাই কেবল ওই পাগলাটে ভক্তের জন্য যথেষ্ট হবে না। এক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, ফক্স স্পোর্টস এবং চাকরিবিষয়ক ওয়েবসাইট ‘ইনডিড’ যৌথভাবে ‘চিফ ওয়ার্ল্ড কাপ ওয়াচার’ বা ‘বিশ্বকাপের প্রধান দর্শক’ পদে একজনকে নিয়োগ দেবে। যিনি খেলা দেখার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমের জন্য কনটেন্ট তৈরি ও শেয়ার করবেন। যা উন্মুক্ত থাকবে টাইমস স্কয়ার দিয়ে যাতায়াত করা হাজারও পর্যটক ও পথচারীর জন্য। এর মধ্য দিয়ে প্রতিটি ম্যাচই তাদের জন্য একটি ‘লাইভ ওয়াচ পার্টি’ বা সরাসরি উৎসবে রূপ নেবে।

একজন ফুটবলভক্তের জন্য জীবনের সেরা অভিজ্ঞতা নেওয়ার সুযোগ দেওয়ার কথা জানিয়ে ফক্স স্পোর্টস ও ইনডিড এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলছে, ‘এটি বাজারের সেরা গ্রীষ্মকালীন চাকরি হতে যাচ্ছে। কেবল একজন পাগলাটে ভক্ত এই সুযোগ পাবেন, যিনি জীবনের সেরা এই অভিজ্ঞতা নিতে প্রস্তুত।’

চাকরিবিষয়ক ওয়েবসাইট ‘ইনডিড’-এর মাধ্যমে এই চাকরির জন্য আবেদন করতে হবে। আর বিজয়ীর নাম ঘোষণা করা হবে বোস্টন রেড সক্স ও নিউইয়র্ক ইয়াঙ্কিসের মধ্যে বেসবল ম্যাচে। ৬ জুন ফক্স চ্যানেলে ম্যাচটি সম্প্রচার করা হবে। পরবর্তীতে আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় হবে ফিফা বিশ্বকাপের ২৩তম আসর।

জনপ্রিয় সংবাদ

ফিফা বিশ্বকাপের প্রতিটি মুহূর্ত দেখলেই পাবেন ৬১ লাখ টাকা!

আপডেট সময় : ০৫:৩৯:৩০ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬