ঢাকা ০৪:৪৪ অপরাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে পাসপোর্ট অফিসে র‍্যাব ও জেলা প্রশাসনের হানা: ৭ দালাল আটক

নারায়ণগঞ্জের জালকুড়িতে অবস্থিত আঞ্চলিক পাসপোর্ট অফিসে দালাল চক্রের দৌরাত্ম্য বন্ধ করতে বিশেষ অভিযান পরিচালনা করেছে র‍্যাব-১১ এবং জেলা প্রশাসন। বৃহস্পতিবার (৭ মে ২০২৬) দুপুরে পরিচালিত এই অভিযানে প্রতারণার অভিযোগে ৭ জন দালালকে হাতে-নাতে আটক করা হয়েছে।

আটককৃতদের ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও আর্থিক জরিমানা প্রদান করা হয়।

দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন সংবাদমাধ্যমে খবর আসছিল যে, নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে দালাল চক্র সাধারণ মানুষকে জিম্মি করে রেখেছে। দ্রুত কাজ করে দেওয়ার নাম করে তারা সেবাগ্রহীতাদের কাছ থেকে মোটা অংকের অর্থ হাতিয়ে নিচ্ছিল। সাধারণ মানুষ এই চক্রের খপ্পরে পড়ে প্রতিনিয়ত হয়রানি ও আর্থিক ক্ষতির শিকার হচ্ছিল।

জনসাধারণের এই ভোগান্তি নিরসনে র‍্যাব-১১ ও জেলা প্রশাসন সমন্বিতভাবে জালকুড়ি এলাকায় পাসপোর্ট অফিসে এই অভিযান চালায়।

অভিযানে আটক হওয়া ব্যক্তিরা হলেন:

  • মোঃ ইউসুফ হোসেন (৩৪), মাসদাইর, ফতুল্লা। মোঃ মনিরুজ্জামান (৫৫), মুগদা, ঢাকা। মোঃ জিয়াউর রহমান (৫৮), মাসদাইর, ফতুল্লা। মোঃ সাইফুল ইসলাম (৩৬), সাইনবোর্ড, ফতুল্লা। মোঃ তানভীর মাহতাব (৩৩), মাসদাইর, ফতুল্লা। মোঃ বেল্লাল (৩১), সাইনবোর্ড, ফতুল্লা। মোঃ আসলাম (৫৫), বন্দর, নারায়ণগঞ্জ।

অভিযান শেষে জানানো হয়, সরকারি সেবা নিতে আসা সাধারণ মানুষের নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করতে এই ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। পাসপোর্ট অফিসকে দালালমুক্ত করতে এবং জনভোগান্তি কমাতে র‍্যাব-১১-এর এই অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

র‍্যাব-১১, ৪২ বোতল বিদেশী মদ ও একটি গাড়ীসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নারায়ণগঞ্জে পাসপোর্ট অফিসে র‍্যাব ও জেলা প্রশাসনের হানা: ৭ দালাল আটক

আপডেট সময় : ০৪:০৯:১৬ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬