ঢাকা ১০:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন মামলায় আইভীকে গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত চেয়েছে রাষ্ট্রপক্ষ

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার বা কোনো ধরনের হয়রানি না করতে হাইকোর্টের দেওয়া নির্দেশনার ওপর স্থগিতাদেশ চেয়ে আপিল বিভাগে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। আজ মঙ্গলবার (১৯ মে) সাবেক মেয়রের আইনজীবী মোতাহার হোসেন সাজু গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

দীর্ঘদিন ধরেই সাবেক এই মেয়রের গ্রেপ্তার ও জামিন প্রক্রিয়া নিয়ে আইনি লড়াই চলছে। গত বছরের ৯ মে ভোররাতে নারায়ণগঞ্জের দেওভোগ এলাকার ‘চুনকা কুটির’ থেকে আইভীকে গ্রেপ্তার করা হয়। এরপর ক্রমান্বয়ে তাকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হতে থাকে। প্রাথমিক পর্যায়ে হাইকোর্ট তাকে পাঁচটি মামলায় জামিন দিলেও রাষ্ট্রপক্ষের আপত্তির মুখে আপিল বিভাগ তা স্থগিত করেন। পরবর্তীতে গত বছরের ১৮ নভেম্বর তাকে আরও পাঁচটি মামলায় গ্রেপ্তার দেখানো হলে, চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি আদালত সেসব মামলায়ও জামিন মঞ্জুর করেন। তবে রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে তাও স্থগিত হয়ে যায়। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে আপিল বিভাগ অবশেষে আইভীর বিরুদ্ধে থাকা মোট ১০টি মামলার জামিন বহাল রাখেন।

তবে আইনি জটিলতা এখানেই শেষ হয়নি। ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর এবং ২০২৫ সালের ৩০ জুন সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের হওয়া দুটি পৃথক হত্যা মামলায় সাবেক মেয়রকে গ্রেপ্তার দেখানোর জন্য আবেদন করে পুলিশ। সংশ্লিষ্ট থানা-পুলিশের আবেদনের ভিত্তিতে গত ২ মার্চ এবং ১২ এপ্রিল নারায়ণগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত আইভীকে এই দুটি মামলায় গ্রেপ্তার দেখানোর অনুমতি দেন।

পুলিশের এই পদক্ষেপ এবং গ্রেপ্তার দেখানোর পুরো প্রক্রিয়াটির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করা হয়। সেই রিটের শুনানি নিয়ে গত ২৬ এপ্রিল হাইকোর্ট একটি রুল জারি করেন। রুলে সিদ্ধিরগঞ্জ থানার মামলা দুটিতে আইভীকে গ্রেপ্তার দেখানো কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত এবং মৌলিক অধিকারের পরিপন্থী ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়।

একই সঙ্গে আদালত অন্তর্বর্তীকালীন নির্দেশনায় স্পষ্ট করেন যে, সুনির্দিষ্ট মামলা ছাড়া সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার বা কোনো ধরনের হয়রানি করা যাবে না। হাইকোর্টের দেওয়া এই সুরক্ষামূলক নির্দেশনার বিরুদ্ধেই এবার সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হলো রাষ্ট্রপক্ষ। এই স্থগিতাদেশ আবেদনের ওপর আপিল বিভাগে শুনানির পরই নির্ধারিত হবে সাবেক এই মেয়রের আইনি সুরক্ষার পরবর্তী ভাগ্য।

জনপ্রিয় সংবাদ

নতুন মামলায় আইভীকে গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত চেয়েছে রাষ্ট্রপক্ষ

আপডেট সময় : ০১:৩৫:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬