ঢাকা ১২:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশে জামাতিদের ‘চিড়বিড়ানি’ বেড়ে গেছে: শুভেন্দু

পশ্চিমবঙ্গের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন। তিনি সাফ জানিয়েছেন, অ-ভারতীয় ও অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে সীমান্ত দিয়ে পুনরায় বাংলাদেশে ফেরত পাঠানো হবে। একই সঙ্গে তিনি মন্তব্য করেন, তার মুখ্যমন্ত্রী হওয়ার কারণে বাংলাদেশে জামাতিদের মধ্যে অস্বস্তি বা ‘চিড়বিড়ানি’ অনেক বেশি বেড়ে গেছে।

গতকাল সোমবার সন্ধ্যায় কলকাতার ভবানীপুর ও ক্যামাক স্ট্রিটে আয়োজিত এক ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী এই কড়া হুঁশিয়ারি দেন। রাজ্যের আইনশৃঙ্খলা রক্ষা এবং সীমান্ত সুরক্ষাকেই তার সরকার সবচেয়ে বেশি অগ্রাধিকার দিচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

শুভেন্দু অধিকারী জানান, ইতোমধ্যে ভোটার তালিকা যাচাই করে অনুপ্রবেশকারীদের নাম বাতিল করা হয়েছে এবং এখন তাদের নিজ দেশে ফেরত পাঠানোর (প্রত্যর্পণ) সময় এসেছে। নিজেকে সাধারণ মানুষের ‘ভাই’ হিসেবে আখ্যায়িত করে তিনি বলেন, বিজেপি যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছিল, মুখ্যমন্ত্রী হিসেবে তিনি তার সবকটিই পূরণ করবেন। তিনি কোনো অবস্থাতেই ভয় পাওয়ার বা মাথা নোয়ানোর মানুষ নন।

এর আগে নিজের প্রথম ক্যাবিনেট বৈঠকের পর শুভেন্দু অধিকারী ঘোষণা দিয়েছিলেন যে, আগামী ৪৫ দিনের মধ্যে সীমান্ত এলাকায় কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য বিএসএফ-কে প্রয়োজনীয় জমি হস্তান্তর করা হবে।

সীমান্ত সুরক্ষার পাশাপাশি অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা নিয়েও কড়া বার্তা দিয়েছেন পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী। গত রোববার (১৭ মে) কলকাতার পার্ক সার্কাসে বিক্ষোভকারীদের সরাতে গিয়ে পুলিশের ওপর হামলা ও ইট-পাথর ছোড়ার ঘটনা ঘটে। এই প্রসঙ্গে সোমবার পার্ক সার্কাস এলাকা পরিদর্শন এবং আহত পুলিশ সদস্যদের সাথে দেখা করার পর তিনি স্পষ্ট জানিয়ে দেন—পুলিশের ওপর আক্রমণ, ভাঙচুর, গুন্ডামি কিংবা সিন্ডিকেটরাজ কোনোভাবেই সহ্য করা হবে না। এই ধরনের বিশৃঙ্খলার বিরুদ্ধে তার সরকারের নীতি হবে ‘জিরো টলারেন্স’।

পার্ক সার্কাসের ঘটনায় ইতোমধ্যে ৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে উল্লেখ করে মুখ্যমন্ত্রী আসানসোলের পুলিশ ফাঁড়িতে ভাঙচুরের প্রসঙ্গও টানেন। তিনি হুঁশিয়ারি দেন, সরকারি সম্পত্তির যারা ক্ষতি করেছে, তাদের গ্রেপ্তার করার পাশাপাশি তাদের কাছ থেকেই ২০০ শতাংশ ক্ষতিপূরণ আদায় করা হবে।

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশে জামাতিদের ‘চিড়বিড়ানি’ বেড়ে গেছে: শুভেন্দু

আপডেট সময় : ০৬:৫৪:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬