ঢাকা ১২:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে ১১৯ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার, প্রাইভেটকার জব্দ

নারায়ণগঞ্জে পৃথক দুটি অভিযান চালিয়ে ১১৯ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১১)। এ সময় মাদক বহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়। অন্য একটি অভিযানে পরিত্যক্ত অবস্থায় আরও কিছু মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।

র‍্যাব-১১-এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গত ২২ মে ২০২৬ তারিখ বিকেল ৬টার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লা থানার উত্তর ভুইঘর গিরিধারা এলাকায় প্রথম অভিযানটি পরিচালনা করে। সেখান থেকে ৬৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। একই সঙ্গে মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করে র‍্যাব।

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন—নারায়ণগঞ্জের ফতুল্লা থানার শৈলকুড়া এলাকার মৃত মহিউদ্দিনের ছেলে শাহাবুদ্দিন (৪২) এবং কুমিল্লার চৌদ্দগ্রাম থানার পূর্ব কাশিপুর এলাকার আঃ মালেকের ছেলে মোঃ সুমন মিয়া (৩৫)।

র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা গেছে, ধৃত ব্যক্তিরা একটি সুসংগঠিত মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে নিষিদ্ধ মাদকের বড় বড় চালান সংগ্রহ করে আসছিল। অভিনব কৌশল অবলম্বন করে এসব মাদক নারায়ণগঞ্জ, ঢাকাসহ পার্শ্ববর্তী জেলাগুলোতে পরিবহন, সরবরাহ ও বিক্রি করাই ছিল তাদের মূল লক্ষ্য।

এদিকে, একই দিন অর্থাৎ ২২ মে ২০২৬ তারিখ রাত ৯টার দিকে নারায়ণগঞ্জের বন্দর থানার মদনপুর আন্দিরপাড় এলাকায় আরেকটি পৃথক অভিযান চালানো হয়। এই অভিযানে পরিত্যক্ত অবস্থায় ৫১ কেজি গাঁজা এবং ৮ বোতল ফেনসিডিল উদ্ধার করতে সক্ষম হয় র‍্যাব।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। এ ছাড়া, বন্দর থানা এলাকায় পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হওয়া মাদকদ্রব্যগুলো সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‍্যাব সূত্রে জানা গেছে।

আপডেট সময় : ১২:৫৭:০০ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬