ঢাকা ০৭:০৭ অপরাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ডিপিএলে বিসিবি খাবার দেওয়ায় চিন্তামুক্ত থাকছে দলগুলো

অতীতে ঢাকা প্রিমিয়ার লিগে দলগুলোর জন্য খাবারের ব্যবস্থা করতে হতো ক্লাবের মালিকদের। তবে চলমান আসরে দুপুরের খাবারের ব্যবস্থা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের প্রধান কোচ মিজানুর রহমান বাবুল।

এর আগে খেলোয়াড়দের খাবারের ব্যবস্থা করতে হতো দলকে। সেই হিসেবে এবার নতুন দায়িত্ব নিয়েছে বিসিবি, যা দলগুলোর জন্য বড় স্বস্তি বলে মনে করেন বাবুল। আজ সোমবার গণমাধ্যমকে বাবুল বলেন, ‘মান নিয়ে কথা.., আমরা ন্যাচারালি যে খাবারটা খাই, এটা হয়তো কোনো টিম নিজের উদ্যোগে আনে, তখন তাদের একটা আলাদা একটা সময় ব্যয় হয় বা কী খাবে ওইটা নিয়া চিন্তিত থাকে।’

‘বিভিন্ন মাঠে যায়, ওইখানে ওই খাওয়াগুলো আছে কিনা… কিন্তু বোর্ড এটা করছে এতে অন্তত দুপুরের খাবার নিয়ে ক্লাবগুলোকে চিন্তা করতে হচ্ছে না। প্লেয়াররা যেসব খাবার খেয়ে অভ্যস্ত, সেই খাবারগুলোই সরবরাহ করা হচ্ছে। এদিক দিয়ে অনেকটা চিন্তামুক্ত থাকছে টিমগুলো। আমি বলব যে, এটা খুব ভালো উদ্যোগ।’

বাবুল আরও বলেন, ‘সবসময়, আগে এতদিন পর্যন্ত যা ছিল যে ক্লাব খাবারের ব্যবস্থা করতো। এই বছরই শুধু খাবারগুলো, বিশেষ করে লাঞ্চটা বিসিবি দিচ্ছে। এটা খুব ভালো উদ্যোগ এবং আমাদের পক্ষ থেকে আমি বোর্ডকে ধন্যবাদ জানাই।’

আপডেট সময় : ০৬:৫৪:১৭ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬