ঢাকা ০৫:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপের দেশে প্রথম দিনের অনুশীলনে কী করল আর্জেন্টিনা?

আগামী শনিবার ও মঙ্গলবারের প্রীতি ম্যাচগুলোকে সামনে রেখে গত সোমবার থেকে আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপের স্বপ্নযাত্রা শুরু করেছে আর্জেন্টিনা দল। কোচ লিওনেল স্কালোনি বেশ কয়েকজন খেলোয়াড়ের ইনজুরি নিয়ে কিছুটা চিন্তিত। তবে প্রস্তুতিমূলক ম্যাচগুলোর জন্য স্কোয়াডে যোগ দেওয়া বাকি ফুটবলারদের তিনি অনুশীলনে পেয়েছেন।

স্থানীয় সময় সন্ধ্যা ৬টার কিছুক্ষণ পরেই দলটি ‘কম্পাস মিনারেলস ন্যাশনাল পারফরম্যান্স সেন্টার’-এ পৌঁছায়। মেজর লিগ সকারের দল স্পোর্টিং কানসাস সিটি ব্যবহার করে থাকে এই ভেন্যুটি।

তপ্ত আবহাওয়া সত্ত্বেও জাতীয় দল প্রথমে জিমে এবং পরবর্তীতে মাঠে বেশ কিছু অনুশীলন সেশন সম্পন্ন করে। দলের সব খেলোয়াড়দের নিয়ে এটি প্রথম অনুশীলন হওয়ায় ইনটেনসিটি কিছুটা কম রাখা হয়েছিল। তাছাড়া বেশ কয়েকজন খেলোয়াড় সতর্কতার সাথে স্কোয়াডে যোগ দিয়েছেন। কারণ নতুন কোনো ইনজুরিতে যেন মূল স্কোয়াডে শেষ মুহূর্তে কোনো পরিবর্তন আনতে না হয়।

যদিও ডাক পাওয়া ২৬ জন খেলোয়াড়ই গত রোববার বিকেলে কানসাস সিটির এই ক্যাম্পে চলে এসেছেন। যদিও কোচ স্কালোনি ভালো করেই জানেন যে প্রীতি ম্যাচগুলোতে তিনি বেশ কয়েকজন তারকা খেলোয়াড়কে পাবেন না।

ইনজুরির তালিকায় সর্বশেষ যোগ হয়েছেন লেয়ান্দ্রো পারেদেস। বোকা জুনিয়র্সের হয়ে উনিভার্সিদাদ কাতোলিকার বিপক্ষে ম্যাচে ডান পায়ের হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন তিনি। এখন মূল লক্ষ্য হচ্ছে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের আগেই যেন তাকে সুস্থ করে তোলা যায়।

মিডফিল্ডার পারেদেসের পাশাপাশি ইনজুরিতে আছেন গোলরক্ষক এমিলিয়ানো দিবু মার্তিনেজও। ইউরোপা লিগের ফাইনালের আগে বাম হাতের একটি আঙুলে ফাটলের কারণে এই গোলরক্ষক কানসাসে এসেছেন হাতে ব্যান্ডেজ নিয়ে।

এদিকে হেল্লাস ভেরোনার বিপক্ষে ম্যাচে বাম হাঁটুতে আঘাত পাওয়ার পর নিকো পাজ এখনও পুরোপুরি সুস্থ হতে পারেননি। অন্যদিকে ক্রিস্তিয়ান রোমেরো ধীরে ধীরে তার পুনর্বাসনের শেষ পর্যায়ে চলে এসেছেন। একই অবস্থা হুলিয়ান আলভারেসেরও; এপ্রিলের শেষে আর্সেনালের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগে বাম গোড়ালিতে চোট পেয়েছিলেন তিনি। তবে বিশ্বকাপের আগেই তিনি পুরোপুরি ফিট হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে।

ইনজুরির এই তালিকায় আরও আছেন নিকোলাস গঞ্জালেস। অ্যাতলেটিকো মাদ্রিদের হয়ে অনুশীলনের সময় ইনজুরিতে পড়েন তিনি। পেশির চোটে আছেন গঞ্জালো মন্তিয়েল ও নাহুয়েল মলিনা।

খেলোয়াড়দের এই চোটের সমস্যার কারুণেই কোচিং স্টাফ ব্যাকআপ হিসেবে চূড়ান্ত স্কোয়াডের বাইরে থাকা সান্তিয়াগো বেলত্রান, অগুস্তিন গিয়াই, নিকোলাস কাপাল্দো, নিকোলাস দোমিঙ্গেস, মাতিয়াস সুলে, মাক্সিমো পেরোনে ও এমিলিয়ানো বুয়েন্দিয়ার মতো খেলোয়াড়দের বিকল্প হিসেবে প্রস্তুত রেখেছেন। তারা ৫৫ জনের প্রাথমিক দলে ছিলেন।

আপডেট সময় : ০৪:৩৮:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬