ঢাকা ০৫:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

অন্টারিও লেকের ধারে ইতিহাস গড়ার অপেক্ষায় টরন্টো স্টেডিয়াম

২০২৬ বিশ্বকাপ আগের যে কোনো আসরের চেয়ে একেবারে আলাদা। সবচেয়ে বেশি দল নিয়ে হতে চলেছে এবারের প্রতিযোগিতা। প্রথমবারের মতো তিনটি আয়োজক দেশ। ৩৯ দিনে ১০৪ ম্যাচ হবে উত্তর আমেরিকার ১৬টি শহরে—যুক্তরাষ্ট্রের ১১টি, মেক্সিকোর তিনটি ও কানাডার দুটি স্টেডিয়ামে।

কানাডার বৃহত্তম শহর টরন্টোতে ১২ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত ছয়টি বিশ্বকাপের ম্যাচ হবে। শহরের নয়নাভিরাম অন্টারিও লেক থেকে পায়ে হাঁটা দূরত্বে অবস্থিত এই স্টেডিয়াম, যার আনুষ্ঠানিক নাম বিএমও ফিল্ড।

বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনার বিপক্ষে কানাডার প্রথম ম্যাচ দিয়ে ইতিহাস গড়তে যাচ্ছে টরন্টো স্টেডিয়াম। প্রথমবার কোনো কানাডিয়ান মাঠে হতে যাচ্ছে ফিফা বিশ্বকাপ। স্বাগতিকরা বাকি দুটি ম্যাচ খেলবে ভ্যাঙ্কুভারে।

২০০৭ সালে উদ্বোধন হওয়ার পর এই স্টেডিয়ামে ওই বছর ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের ম্যাচ হয়েছিল। এছাড়া একই বয়সের নারী বিশ্বকাপও আয়োজন করেছিল তারা।

স্টেডিয়ামটি মেজর লিগ সকারের জনপ্রিয় ক্লাব টরন্টো এফসি এবং কানাডিয়ান ফুটবল লিগের দল টরন্টো আর্গোনটসের নিজস্ব হোম গ্রাউন্ড।

সাধারণ সময়ে এই স্টেডিয়ামের ধারণক্ষমতা প্রায় ৩০,০০০ হলেও ২০২৬ ফিফা বিশ্বকাপ উপলক্ষে গ্যালারিতে অতিরিক্ত অস্থায়ী আসন যুক্ত করা হয়েছে। এর ফলে বিশ্বকাপের ম্যাচগুলোতে প্রায় ৪৫,০০০ দর্শক একসাথে বসে খেলা দেখতে পারবেন।

২০২৬ সালের ফিফা বিশ্বকাপে এই মাঠে গ্রুপ পর্বের পাঁচটি ও নকআউটের একটি ম্যাচ অনুষ্ঠিত হবে।

স্টেডিয়ামটি টরন্টোর এক্সিবিশন প্লেসের ভেতরে অবস্থিত হওয়ায় চমৎকার যোগাযোগ ব্যবস্থার সুবিধা রয়েছে। এর পাশেই রয়েছে লেক অন্টারিও, যা স্টেডিয়ামের চারপাশের পরিবেশকে আরও আকর্ষণীয় করে তোলে।

টরন্টো স্টেডিয়ামের বিশ্বকাপ সূচি

  • ১৩ জুন: কানাডা বনাম বসনিয়া-হার্জেগোভিনা
  • ১৮ জুন: ঘানা বনাম পানামা
  • ২১ জুন: জার্মানি বনাম আইভরি কোস্ট
  • ২৪ জুন: পানামা বনাম ক্রোয়েশিয়া
  • ২৭ জুন: সেনেগাল বনাম ইরাক
  • ৩ জুলাই: শেষ ৩২- কে২ বনাম এল২

আপডেট সময় : ০৪:৪০:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬