ঢাকা ১০:২১ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপের বাকি ৮ দিন: নকআউটে গোলের রাজা

চলছে ফিফা বিশ্বকাপের ক্ষণগণনা। আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডাতে চলবে ৪৮ দলের ফুটবল যুদ্ধ। আর বাকি ৮ দিন। ফিফা প্রতিদিনের পরিসংখ্যানমূলক প্রতিবেদনের মাধ্যমে ক্ষণগণনা করছে।

নকআউট পর্ব এক ম্যাচের খেলা। হয় জেতো, নয়তো বিদায়! আর এমন বাঁচামরার লড়াইয়ে লিওনিদাস, রোনালদো ও কিলিয়ান এমবাপে সবার শীর্ষে। বিশ্বকাপ ইতিহাসে নকআউট পর্বে সবচেয়ে বেশি গোলের রেকর্ড এই তিন জনের—প্রত্যেকেই আটটি করে গোল করেছেন।

যখন গ্রুপ পর্ব ছিল না, সেই সময়ে ১৯৩৪ সালে প্রথম রাউন্ডে স্পেনের কাছে হারের ম্যাচে ব্রাজিলের একমাত্র গোল করেন লিওনিদাস। চার বছর পর সেলেসাওরা যখন তৃতীয় হলো, ওই সময়ে চার ম্যাচে সাত গোল করেছিলেন তিনি।

লিওনিদাসের স্বদেশী রোনালদো ১৯৯৮ সালে ফ্রান্সের আসরে নকআউটে চার ম্যাচে তিন গোল করেন। চার বছর পর ২০০২ সালে ফাইনালে জার্মানির বিপক্ষে দুই গোলসহ নকআউটে ৪ গোল করেছিলেন ‘দ্য ফেনোমেনন’, ২০০৬ সালে তিনটি গোলের একটি করেন নকআউটে, শেষ ষোলোতে ঘানার বিপক্ষে।

ফ্রান্সের হয়ে ২০১৮ ও ২০২২ সালের বিশ্বকাপে আটটি নকআউট ম্যাচ খেলে আট গোল করেন এমবাপে। কাতারে অনুষ্ঠিত ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে হ্যাটট্রিক করেন তিনি।

জনপ্রিয় সংবাদ

ড. খলিলুরকে অভিনন্দন জানালেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপের বাকি ৮ দিন: নকআউটে গোলের রাজা

আপডেট সময় : ০১:২১:০৫ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬