ঢাকা ১২:০১ পূর্বাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

হত্যার অভিযোগের পর প্রথমবার জনসমক্ষে রাউল কাস্ত্রো

যুক্তরাষ্ট্রে হত্যার অভিযোগে অভিযুক্ত হওয়ার পর প্রথমবারের মতো জনসমক্ষে এসেছেন কিউবার সাবেক নেতা রাউল কাস্ত্রো। শুক্রবার রাজধানী হাভানায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি অনুষ্ঠানে তার উপস্থিতির দৃশ্য দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচার করা হয়।

আজ শনিবার বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

গত মাসে যুক্তরাষ্ট্র রাউল কাস্ত্রোর বিরুদ্ধে হত্যার অভিযোগ আনে। ট্রাম্প প্রশাসনের দাবি ১৯৯৬ সালে কিউবান নির্বাসিতদের পরিচালিত দুটি বেসামরিক বিমান ভূপাতিত করার নির্দেশ দিয়েছিলেন তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী রাউল কাস্ত্রো। ওই ঘটনায় চারজন নিহত হন। অভিযোগটিকে ওয়াশিংটনের পক্ষ থেকে কিউবার কমিউনিস্ট সরকারের ওপর চাপ বৃদ্ধির একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

সম্প্রতি ৯৫ বছরে পা রাখা রাউল কাস্ত্রোকে সর্বশেষ গত ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবসের অনুষ্ঠানে জনসমক্ষে দেখা গিয়েছিল। সেই উপস্থিতির কিছুদিন পরই যুক্তরাষ্ট্র তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে।

এর আগে চলতি বছরের ১৫ জানুয়ারি হাভানায় একটি রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন তিনি। ওই অনুষ্ঠানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক অভিযানে নিহত ৩২ কিউবান সেনার প্রতি শ্রদ্ধা জানানো হয়েছিল।

রাউল কাস্ত্রো ২০০৮ থেকে ২০১৮ সাল পর্যন্ত কিউবার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন এবং আনুষ্ঠানিকভাবে রাজনীতি থেকে অবসর নিলেও দেশটির রাজনীতিতে এখনো প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে বিবেচিত হনন।

জনপ্রিয় সংবাদ

হত্যার অভিযোগের পর প্রথমবার জনসমক্ষে রাউল কাস্ত্রো

আপডেট সময় : ১২:৩৫:৫৩ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬