ঢাকা ০৫:১১ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কঙ্গোকে হারিয়ে নকআউট পর্বে কলম্বিয়া

কঙ্গোকে হারিয়ে নকআউট পর্বে কলম্বিয়া

ফিফা বিশ্বকাপে গ্রুপ পর্বের রোমাঞ্চকর লড়াইয়ে নিজেদের শক্তির জানান দিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে লাতিন আমেরিকার শক্তিশালী দল কলম্বিয়া। মেক্সিকোর ঐতিহ্যবাহী গুয়াদালাহারা স্টেডিয়ামে অনুষ্ঠিত উত্তেজনাপূর্ণ ম্যাচে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোকে (ডিআর কঙ্গো) ১-০ গোলের ব্যবধানে পরাজিত করেছে তারা। এই জয়ের সুবাদে টুর্নামেন্টের গ্রুপ ‘কে’ থেকে প্রথম দল হিসেবে বিশ্বকাপের নকআউট পর্বের টিকিট নিশ্চিত করল কলম্বিয়ানরা।

ম্যাচের শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে আক্রমণাত্মক ফুটবলের পসরা সাজায় কলম্বিয়া। তবে শুরুর দিকে কঙ্গোর রক্ষণভাগের জমাট প্রাচীর। আর তাদের গোলরক্ষক লিওনেল এমপাসির পোস্টের নিচে দুর্দান্ত কিছু সেভ কাঙ্ক্ষিত গোলের দেখা পাচ্ছিল না লাতিন আমেরিকার দলটি। ম্যাচের ৮ম মিনিটেই দানিয়েল মুনিয়োজ প্রতিপক্ষের জাল কাঁপিয়ে দলকে উল্লাসের সুযোগ করে দিয়েছিলেন। তবে রেফারি অফসাইডের কারণে সেই গোলটি বাতিল ঘোষণা করলে গোলশূন্য সমতায় শেষ হয় প্রথমার্ধের খেলা।

প্রথমার্ধের গোল খরা কাটিয়ে বিরতির পর দ্বিতীয়ভাগেও যখন ম্যাচের সময় গড়াচ্ছিল এবং কোনো দলই ডেডলক ভাঙতে পারছিল না, ঠিক তখনই ম্যাচের ৭৬তম মিনিটে আসে সেই মাহেন্দ্রক্ষণ। ডান প্রান্ত থেকে কলম্বিয়ার আক্রমণভাগের খেলোয়াড়দের চমৎকার এক পাসিং ও বিল্ড-আপের ওপর ভর করে কঙ্গোর রক্ষণভাগ চিরে বক্সের ভেতর মাপা ক্রস বাড়িয়েছিলেন কলম্বিয়ার সতীর্থ উইঙ্গার। কঙ্গোর ডিফেন্ডারদের চোখের পলকে বোকা বানিয়ে পোস্টের খুব কাছ থেকে নিখুঁত এক প্রথম স্পর্শে বল জালে জড়িয়ে দেন ডিফেন্ডার দানিয়েল মুনিয়োজ। উল্লাসে ফেটে পড়ে গুয়াদালাহারার গ্যালারি।

ম্যাচের শেষ দিকে আক্রমণের ধার আরও বাড়িয়ে ৮০তম মিনিটে লুইস দিয়াজ আরও একটি দর্শনীয় গোল করেছিলেন। কিন্তু দুর্ভাগ্যবশত সেটিও অফসাইডের ফাঁদে পড়ে বাতিল হয়ে যায়। ম্যাচের বাকি সময়জুড়ে কঙ্গো সমতায় ফেরার মরিয়া চেষ্টা করলেও কলম্বিয়ার ডিফেন্স লাইনের দৃঢ়তায় আর কোনো গোল হতে পারেনি। ফলে ১-০ ব্যবধানের এই স্বস্তিদায়ক জয় নিয়েই মাঠ ছাড়ে কলম্বিয়া।

এই জয়ের ফলে ২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘কে’ এর টেবিলের শীর্ষে অবস্থান করছে কলম্বিয়া এবং তাদের শেষ ৩২-এর টিকিট নিশ্চিত। অন্যদিকে প্রথম ম্যাচে পর্তুগালের সঙ্গে ড্র করা কঙ্গো ১ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে রইল। আর দুই নম্বরে আছে পর্তুগাল। তাদের সংগ্রহ ৪ পয়েন্ট। অন্যদিকে তলানিতে অবস্থান উজবেকিস্তানের।

জনপ্রিয় সংবাদ

মোটরযানের মালিকানা পরিবর্তন নিয়ে বিআরটিএর জরুরি নির্দেশনা

কঙ্গোকে হারিয়ে নকআউট পর্বে কলম্বিয়া

আপডেট সময় : ০৩:৩১:১৫ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬