ঢাকা ১২:৫২ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের বাজারে আজ যে দরে মিলবে স্বর্ণ

দেশের বাজারে আজ যে দরে মিলবে স্বর্ণ

দেশের বাজারে সবশেষ মূল্য সমন্বয়ের পর আজ শনিবার (২৭ জুন) কম দামে বিক্রি হচ্ছে স্বর্ণ ও রুপা। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) গত ২৫ জুন নতুন মূল্য তালিকা প্রকাশ করে, যা ওই দিন সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে এবং পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত বহাল থাকবে।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ (পিওর গোল্ড) ও রুপার (পিওর সিলভার) দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। সর্বশেষ সমন্বয়ে প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা।

সিদ্ধান্ত অনুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়ছে ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৩ হাজার ৪৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮২ হাজার ৯৫০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকায় বেচাকেনা হচ্ছে।

স্বর্ণের সঙ্গে দেশের বাজারে কমানো হয়েছে রুপার দামও। ভরিতে ৩৫০ টাকা কমে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৪ হাজার ৪৯১ টাকায়।

এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ২৫৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৬৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ২ হাজার ৭৪১ টাকায় বেচাকেনা হচ্ছে।

বাজুস জানিয়েছে, অলঙ্কারের চূড়ান্ত বিক্রয়মূল্যের সঙ্গে নকশা ও তৈরির মজুরি যুক্ত হবে। তবে স্বর্ণালঙ্কারের মূল্যের মধ্যেই ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। অলঙ্কার এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে আগের নিয়মই বহাল থাকবে। রুপার অলঙ্কারের ভ্যাট বিষয়ে পরে পৃথক সিদ্ধান্ত জানানো হবে।

এর আগে ২৪ জুনও স্বর্ণের দাম কমানো হয়েছিল। ওই দফায় ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৫ হাজার ৪৮২ টাকা কমিয়ে ২ লাখ ২৫ হাজার ২৯০ টাকা নির্ধারণ করা হয়েছিল। সর্বশেষ সমন্বয়ে সেই দাম থেকে আরও ২ হাজার ২১৬ টাকা কমেছে।

চলতি বছরে এখন পর্যন্ত স্বর্ণের দাম ৮১ বার সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে ৪০ বার দাম বেড়েছে, ৪০ বার কমেছে এবং একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে। অন্যদিকে, রুপার দাম এ বছর ৪৯ বার সমন্বয় করা হয়েছে; এর মধ্যে ২৪ বার বেড়েছে এবং ২৫ বার কমেছে।

এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ৪৯ দফা সমন্বয় করা হয়েছে রুপার দাম। যেখানে দাম ২৪ দফা বাড়ানো হয়েছে; কমানো হয়েছে বাকি ২৫ দফা। আর ২০২৫ সালে দেশের বাজারে মোট ১৩ বার সমন্বয় করা হয়েছিল রুপার দাম। যার মধ্যে বেড়েছিল ১০ বার, আর কমেছিল মাত্র ৩ বার।

জনপ্রিয় সংবাদ

অবসান ঘটল দীর্ঘ প্রতীক্ষার, মুক্তি পেলেন ৩২০ রুশ-ইউক্রেনীয় সেনা

দেশের বাজারে আজ যে দরে মিলবে স্বর্ণ

আপডেট সময় : ১১:০৬:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬