ঢাকা ০৭:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

‘আর্জেন্টিনার কৃতিত্ব কেড়ে নিচ্ছি না, তবে সুবিধা তারা পেয়েছে’

চলতি বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নেওয়া বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার টুর্নামেন্ট যাত্রা নিয়ে উঠেছে সমালোচনার ঝড়। রেফারিদের কাছ থেকে লিওনেল মেসিরা বাড়তি সুবিধা পাচ্ছেন বলে অভিযোগ তুলেছেন কয়েকজন সাবেক ফুটবলার ও ফুটবল বিশেষজ্ঞ।

সম্প্রতি একটি ব্রাজিলভিত্তিক পডকাস্টে একত্রিত হয়েছিলেন কলম্বিয়ার সাবেক তারকা ফালকাও মেলো, আর্জেন্টিনার সাবেক অ্যাটাকিং মিডফিল্ডার দে আলেসান্দ্রো, ব্রাজিলিয়ান ফুটবল বিশ্লেষক পাওলো নুনেস এবং জনপ্রিয় ক্রীড়া সাংবাদিক আন্দ্রে রিজেক। আলোচনার কেন্দ্রবিন্দু ছিল আর্জেন্টিনার প্রতি রেফারিদের সম্ভাব্য পক্ষপাতিত্বের প্রসঙ্গ।

আর্জেন্টিনাকে বাড়তি সুবিধা দেওয়া হয়েছে কিনা- এই প্রশ্নের উত্তরে ফালকাও মেলো স্পষ্টভাবেই জানান, তার দৃষ্টিতে দলটি যথেষ্ট সুবিধা পেয়েছে। তিনি বিশেষভাবে উল্লেখ করেন, লাল কার্ড না দেখিয়ে মেসিকে বড় ধরনের ছাড় দেওয়া হয়েছে। মিশরের বিপক্ষে ম্যাচে রেফারি যে ফাউলের ভিত্তিতে একটি গোল বাতিল করেছিলেন, সেই সিদ্ধান্তকেও তিনি অপ্রয়োজনীয় বলে মন্তব্য করেন।

তবে মেলো এটাও স্পষ্ট করেন যে, আর্জেন্টিনার সেমিফাইনালে ওঠার পেছনে দলটির নিজস্ব যোগ্যতাকেও তিনি খাটো করে দেখছেন না। একইসঙ্গে তিনি মন্তব্য করেন, দুই ম্যাচের জন্য মেসিকে না পেলে দলের পরিস্থিতি কেমন হতো, তা ভাবার বিষয়।

উল্লেখ্য, বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম ম্যাচেই আলজেরিয়ার এক খেলোয়াড়কে পা দিয়ে আঘাত করেছিলেন মেসি। তবে সেই ঘটনায় তাকে লাল কার্ড দেখানো হয়নি, এমনকি ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারিও (ভিএআর) বিষয়টি পর্যালোচনার প্রয়োজন মনে করেননি।

এই ঘটনা প্রসঙ্গে দে আলেসান্দ্রো বলেন, বিষয়টি নিয়ে এত বেশি আলোচনা চলছে যে মনে হচ্ছে যেন ফিফার কারণেই আর্জেন্টিনা ফাইনালে উঠবে এবং চ্যাম্পিয়ন হবে। তবে তিনি স্বীকার করেন, মেসির প্রথম ঘটনাটিতে ভিএআর পর্যালোচনা হওয়া উচিত ছিল। বাকি সিদ্ধান্তগুলোকে তিনি ফুটবলের স্বাভাবিক অংশ হিসেবেই বর্ণনা করেন।

আলোচনার শেষ পর্যায়ে ফালকাও মেলো আবারও জোর দিয়ে বলেন, আর্জেন্টিনা নিজেদের সামর্থ্য দিয়েই এই পর্যায়ে পৌঁছেছে- এ বিষয়ে তার কোনো সন্দেহ নেই।

জনপ্রিয় সংবাদ

ফতুল্লায় র‍্যাব হামলা মামলার আসামি গিট্টু রিপন কক্সবাজারে গ্রেফতার

‘আর্জেন্টিনার কৃতিত্ব কেড়ে নিচ্ছি না, তবে সুবিধা তারা পেয়েছে’

আপডেট সময় : ০২:১৮:১২ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬