ইরান নতুন করে শান্তি আলোচনা শুরু করার অনুরোধ জানিয়েছে। ফলে দেশটিটিতে আপাতত হামলা চালানো বন্ধ রেখেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন। সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বিষয়টি খোলাসা করেন। তিনি এয়ার ফোর্স ওয়ানের বিমানে চড়ে মিশিগান যাচ্ছিলেন। সে সময় তিনি জানান, ইরানের অনুরোধেই মার্কিন হামলা স্থগিত রাখা হয়েছে।
ট্রাম্প বলেন, ইরানের শাসকগোষ্ঠী মার্কিন প্রশাসনকে হামলা থামানোর অনুরোধ জানিয়েছে। তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন বৈঠকে বসার প্রস্তাব দিয়েছে।
তিনি আরও জানান, মার্কিন প্রশাসন বর্তমান পরিস্থিতি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে। তবে দুই দেশের মধ্যে নতুন চুক্তি না হলে হামলা পুনরায় শুরু করা হবে।
অর্থাৎ সমঝোতা না হলে আগের কঠোর অবস্থানেই ফিরে যাবে ওয়াশিংটন।
টানা দুই সপ্তাহ হামলার পর বিরতি
গত প্রায় দুই সপ্তাহ ধরে ইরানে টানা হামলা চালায় ওয়াশিংটন। এর পর ট্রাম্প ও তার উপদেষ্টারা সামরিক বিকল্পগুলো পর্যালোচনা শুরু করেন।
তবে এই সংঘাত বাড়ানোর বিষয়ে মার্কিন প্রশাসনের ভেতরেই কিছু উদ্বেগ ছিল। বিশেষ করে আমেরিকার পর্যাপ্ত গোলাবারুদের মজুদ কমে আসছিল।
এছাড়া সংঘাত বাড়লে অন্যান্য ক্ষতিকর পরিণতি হতে পারে বলে অনেকে আশঙ্কা জানান। তাই ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং জেনারেল ড্যান কেইন সংঘাত না বাড়ানোর পক্ষে মতামত দেন।






















