ঢাকা ১২:০৮ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

হবিগঞ্জে ১৪৪ ধারা জারি: বিএনপি-এনসিপি উত্তেজনা

হবিগঞ্জে বিএনপি ও এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ফলে সম্ভাব্য সংঘর্ষ এড়াতে জেলা প্রশাসন পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে।

বুধবার (২৯ জুলাই) জেলা প্রশাসনের পক্ষ থেকে এই আদেশ জারি করা হয়। এতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নির্ধারিত স্থানে চার বা ততোধিক ব্যক্তির জমায়েত নিষিদ্ধ থাকবে। পাশাপাশি মিছিল, সমাবেশ ও শোভাযাত্রাও নিষিদ্ধ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মঈনুল হক।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সংঘর্ষ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূলত জননিরাপত্তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ। এছাড়া ১৪৪ ধারা কার্যকর করতে শহরের গুরুত্বপূর্ণ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। এর প্রতিবাদে এনসিপি প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করে। একই সময়ে বিএনপিও কর্মসূচি ঘোষণা করায় শহরে উত্তেজনা তৈরি হয়। তাই আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসন ১৪৪ ধারা জারির সিদ্ধান্ত নেয়।

জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জে ১৪৪ ধারা জারি: বিএনপি-এনসিপি উত্তেজনা

আপডেট সময় : ০১:২৪:০২ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬