ঢাকা ০৫:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রূপগঞ্জে দলীয় দখলেও খাল পুনঃখনন হবে: প্রতিমন্ত্রী ফরহাদ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে খাল বর্তমানে দলীয় নেতাকর্মীদের দখলে থাকলেও তা পূর্ণ খনন করা হবে বলে জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে তিনি রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের ৫ নম্বর ক্যানেল এলাকায় পানিবন্দি এলাকা পরিদর্শনে যান। এ সময় তিনি এসব কথা বলেন।

পরিদর্শনকালে তিনি তারাব পৌরসভার যাত্রামুড়া এবং রূপসী সুইসগেইট এলাকাও ঘুরে দেখেন।

প্রতিমন্ত্রী বলেন, রূপগঞ্জ নামের সঙ্গে সমৃদ্ধির যে ছবি থাকার কথা, বাস্তবে তার উল্টো চিত্র চোখে পড়েছে। তার ভাষায়, অতীতে এখানে কার্যত কোনো উন্নয়নকাজ হয়নি। বরং ফ্যাসিবাদী শাসকরা পুরো সময় জুড়ে লুটপাটে ব্যস্ত ছিল।

তিনি জানান, এসব এলাকার প্রায় পাঁচ লাখ মানুষ মাত্র পাঁচজনের কারণে পানিবন্দি হয়ে দুর্ভোগ পোহাচ্ছেন। তবে সরকার সাধারণ মানুষের পাশে থাকবে বলে আশ্বাস দেন তিনি। এছাড়া খাল দখলমুক্ত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।

দুই-তিন দিনের মধ্যে শুরু হবে উদ্ধার অভিযান

স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা কামনা করে প্রতিমন্ত্রী বলেন, আগামী দুই থেকে তিন দিনের মধ্যে খাল উদ্ধারের কাজ শুরু হবে। এ কাজে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে অগ্রসর হওয়ার কথাও জানান তিনি।

জিয়াউর রহমানের হাত ধরে খালখননের সূচনা

বক্তব্যে তিনি ইতিহাসের প্রসঙ্গ টেনে বলেন, শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়ে বাংলাদেশে প্রথম খাল খননের কার্যক্রম শুরু হয়েছিল। পরবর্তীতে ফ্যাসিবাদী শাসনামলে এই কার্যক্রম বন্ধ হয়ে যায়।

তবে প্রধানমন্ত্রী তারেক রহমান পুনরায় এই কাজ চালু করেছেন বলে জানান তিনি। আশা প্রকাশ করেন, শীঘ্রই এর সুফল দেশবাসী পেতে শুরু করবে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন এবং উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মাহফুজুর রহমান। এছাড়া সদস্য সচিব বাচির উদ্দিন বাচ্চু, জেলা বিএনপির সদস্য আনোয়ার সাদাত সায়েম, আশরাফুল হক রিপনসহ স্থানীয় বিএনপি ও যুবদল নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে দলীয় দখলেও খাল পুনঃখনন হবে: প্রতিমন্ত্রী ফরহাদ

রূপগঞ্জে দলীয় দখলেও খাল পুনঃখনন হবে: প্রতিমন্ত্রী ফরহাদ

আপডেট সময় : ০৩:২৩:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬