ঢাকা ০৬:০১ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কর্মসংস্থান সৃষ্টি করাই সরকারের মূল লক্ষ্য: অর্থমন্ত্রী

দেশে নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি করাই সরকারের মূল লক্ষ্য বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ লক্ষ্য অর্জনে উদ্যোক্তা তৈরিতে সরকার গুরুত্ব দিচ্ছে বলেও জানান তিনি।

সোমবার (৭ সেপ্টেম্বর) কর্মসংস্থান ব্যাংক আয়োজিত ‘ক্ষুদ্র ব্যবসা, ক্ষুদ্রঋণ ও ক্ষুদ্র উদ্যোগ তহবিল প্রকল্প’-এর উদ্বোধন ও ঋণের চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, “উদ্যোক্তা তৈরি করে কর্মসংস্থান সৃষ্টি করাই বর্তমান সরকারের মূল লক্ষ্য। কর্মসংস্থান ব্যাংকের নতুন প্রকল্পটির আওতায় দেশে নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে।”

আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, নতুন প্রকল্পটি একটি পাইলট প্রকল্প। এর ব্যয় ধরা হয়েছে ৫০ কোটি টাকা। তিনি বলেন, যারা ব্যাংকে যেতে ভয় পান, তাদের ঋণের আওতায় এনে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও উদ্যোক্তা তৈরির লক্ষ্যেই কর্মসংস্থান ব্যাংকের যাত্রা শুরু হয়েছিল। এ সময় কর্মসংস্থান ব্যাংককে এ ধরনের আরও কর্মসূচি হাতে নেওয়ার আহ্বান জানান তিনি।

অর্থমন্ত্রী বলেন, “এটা জিডিপি, চ্যারিটি নয়।” গানসহ বিভিন্ন সৃজনশীল কর্মকাণ্ডে যাদের দক্ষতা রয়েছে, তাদেরও উৎসাহিত ও সহায়তা করা যেতে পারে। তারাও দেশের অর্থনীতিতে অবদান রাখতে পারেন। তিনি বলেন, সরকার ‘ক্রিয়েটিভ ইকোনমি’ বা সৃজনশীল অর্থনীতির ওপর গুরুত্ব দিতে চায় এবং এ খাতের উদ্যোক্তাদের সহায়তা করতে চায়।

সৃজনশীল অর্থনীতির বিকাশ ঘটানো সম্ভব হলে দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে এবং নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে জানান আমির খসরু মাহমুদ চৌধুরী।

জনপ্রিয় সংবাদ

ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচকের পতন: ২ ঘণ্টায় লেনদেন ২৪৫ কোটি

কর্মসংস্থান সৃষ্টি করাই সরকারের মূল লক্ষ্য: অর্থমন্ত্রী

আপডেট সময় : ০৫:৩০:১০ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬