ঢাকা ০১:০৬ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকার দুই সিটিতে এনসিপিকে ছাড় দেবে না জামায়াত

নিজস্ব প্রতিবেদক: ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)কে ছাড় দেওয়ার আগ্রহ নেই জামায়াতে ইসলামীর। জাতীয় সংসদ নির্বাচনে ১১–দলীয় ঐক্যের মাধ্যমে একসঙ্গে লড়াই করলেও স্থানীয় সরকার নির্বাচনে আলাদাভাবে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জোটের শরিক দলগুলো।

দলীয় সূত্রের বরাতে জানা গেছে, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনসহ স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচনে নিজেদের সামর্থ্য অনুযায়ী প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ১১–দলীয় ঐক্যের দলগুলো। তবে কোনো এলাকায় শরিক দলগুলো নিজেদের মধ্যে সমঝোতা করে একক প্রার্থী দিলে কেন্দ্র থেকে বাধা দেওয়া হবে না।

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার জানিয়েছেন, জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করেই ১১–দলীয় ঐক্য গঠিত হয়েছিল। স্থানীয় সরকার নির্বাচনে দলগুলো আলাদাভাবে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচন না হওয়ায় জোটগতভাবে ভোট ভাগাভাগির বিষয়টিও এখানে প্রযোজ্য নয় বলে জানান তিনি।

জামায়াতের সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, ঢাকা উত্তর সিটিতে দলের ঢাকা মহানগর আমির মোহাম্মদ সেলিম উদ্দিন এবং ঢাকা দক্ষিণে ডাকসুর ভিপি মো. আবু সাদিককে প্রাথমিকভাবে মেয়র প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে। অন্যদিকে এনসিপির পক্ষ থেকে ঢাকা উত্তরে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীর প্রার্থিতার কথা জানা গেছে। তবে কোনো দলই এখনো আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত ঘোষণা দেয়নি।

এদিকে বাংলাদেশ খেলাফত মজলিসও ঢাকার দুই সিটিতে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। এবি পার্টিও ঢাকাসহ অন্যান্য সিটি করপোরেশনে প্রার্থী দেওয়ার কথা জানিয়েছে। তবে এলডিপি এখনো প্রার্থী দেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি।

স্থানীয় নির্বাচনে দলগুলো আলাদা প্রার্থী দিলেও রাজনৈতিক ঐক্য অটুট রাখার বিষয়ে একমত শরিকরা। বিদ্যুৎ ও গ্যাস সংকট, গণভোটের রায় বাস্তবায়নসহ জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুতে তারা ভবিষ্যতেও যৌথ কর্মসূচি চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে।

জোটের নেতারা বলছেন, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও রাজনৈতিক কর্মসূচিতে ঐক্য বজায় থাকবে। পাশাপাশি নির্বাচনী মাঠে শরিকদের মধ্যে সংঘাত এড়াতে সমন্বয়ের ওপরও গুরুত্ব দেওয়া হবে।

জনপ্রিয় সংবাদ

ঢাকার দুই সিটিতে এনসিপিকে ছাড় দেবে না জামায়াত

আপডেট সময় : ১১:৫৫:২৪ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬