ঢাকা ০৬:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কটন সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহারের আদেশ স্থগিতের নির্দেশ

বাংলাদেশ কাস্টমস ট্যারিফের আওতাভুক্ত ১০ থেকে ৩০ কাউন্টের কটন সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহার এবং ব্যাংক গ্যারান্টি দাখিলের মাধ্যমে আমদানির ব্যবস্থা সংক্রান্ত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আদেশ স্থগিত করতে বলেছে বাণিজ্য মন্ত্রণালয়।

অধিকতর পর্যালোচনার জন্য ওই আদেশ স্থগিতের অনুরোধ জানিয়ে রোববার (১৩ সেপ্টেম্বর) এনবিআর চেয়ারম্যানকে চিঠি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি শাখা।

মন্ত্রণালয়ের রপ্তানি-৮ শাখার উপপ্রধান মোহাম্মদ খায়রুল আলম স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, বাংলাদেশ কাস্টমস ট্যারিফের এইচএস হেডিং ৫২০৫, ৫২০৬ ও ৫২০৭-এর আওতায় থাকা ১০-৩০ কাউন্টের কটন সুতা আমদানির ক্ষেত্রে বন্ড সুবিধা প্রত্যাহার এবং ব্যাংক গ্যারান্টি দাখিলের মাধ্যমে আমদানি-সংক্রান্ত যে ব্যবস্থা নেওয়া হয়েছে, তা অধিকতর পর্যালোচনার স্বার্থে স্থগিত করা প্রয়োজন।

চিঠিতে জাতীয় রাজস্ব বোর্ডের গত ৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখের আদেশ নম্বর ৫১/২০২৬/কাস্টমস/৩১৯-এর প্রসঙ্গ উল্লেখ করা হয়েছে। ওই আদেশে ১০-৩০ কাউন্টের কটন সুতা আমদানির ক্ষেত্রে বন্ড সুবিধা প্রত্যাহার এবং ব্যাংক গ্যারান্টি দাখিলের মাধ্যমে আমদানির ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছিল।

বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, বিষয়টি আরও পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়ার আগ পর্যন্ত সংশ্লিষ্ট আদেশটি স্থগিত রাখার জন্য এনবিআরকে অনুরোধ করা হয়েছে।

এনবিআর চেয়ারম্যানের কাছে পাঠানো চিঠির অনুলিপি বাণিজ্য মন্ত্রণালয়ের মন্ত্রীর একান্ত সচিব, সচিবের একান্ত সচিব, রপ্তানি অনুবিভাগের ব্যক্তিগত কর্মকর্তা এবং রপ্তানি-২ শাখার ব্যক্তিগত কর্মকর্তাকেও দেওয়া হয়েছে।

জনপ্রিয় সংবাদ

কটন সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহারের আদেশ স্থগিতের নির্দেশ

আপডেট সময় : ১২:২০:১৪ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬