ঢাকা ১২:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ধারাবাহিকভাবে ব্যর্থ সাদমান, তবুও আশা ছাড়ছেন না আশরাফুল

টেস্টে ওপেনিং জুটি বাংলাদেশের অন্যতম আক্ষেপের একটি নাম। দীর্ঘ সময় ধরে সেই অপ্রাপ্তি নিয়েই তাদের চলতে হচ্ছে। বাংলাদেশ জাতীয় দলে এখন পর্যন্ত ৩০টি টেস্ট খেললেও ধারাবাহিক হতে পারেননি ওপেনার সাদমান ইসলাম। তবুও জায়গা ধরে রেখেছেন স্কোয়াডে। আফগানিস্তানের বিপক্ষে আসন্ন একমাত্র টেস্ট ম্যাচের দলেও তিনি থাকায় প্রশ্ন উঠেছে।

যদিও জাতীয় দলের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল আশা হারাতে রাজি নন। তিনি বলছেন, ‘(সাদমান) ৩০টা টেস্ট ম্যাচ খেলেছেন বাংলাদেশের হয়ে। তার অভিজ্ঞতা দিয়েই খেলবেন এবং চেষ্টা করছেন যে জায়গায় তার সমস্যা হচ্ছে, সেই জিনিসটা উন্নত করার।’

এদিকে, দীর্ঘদিন পর লাল বলের ক্রিকেটে ফেরা জাকের আলি অনিকের ছন্দ ফিরে পাওয়া নিয়েও আশাবাদী আশরাফুল, ‘ব্যাটিং দেখে মনে হচ্ছিল যে সে (জাকের) রিদমে আসছেন। আশা করি সুযোগ পেলে ভালো করবেন ইনশাআল্লাহ।’ চোটের কারণে এবার আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে খেলতে পারছেন না তরুণ পেসার নাহিদ রানা। তবে তাকে না পাওয়া দুঃশ্চিন্তার কিছু দেখছেন না জাতীয় দলের এই ব্যাটিং কোচ।

গতকাল মিরপুরে অনুশীলনের পর নাহিদ রানার ইনজুরি প্রসঙ্গে আশরাফুল বলেন, ‘নাহিদ রানার যে ইনজুরি, এটা আমরা সবাই জানি যে সে রিকভারি করছেন। প্রথম টেস্ট ম্যাচে সে এভেইলেবল না। পরে হয়তো ফিট হবেন। নির্বাচক, ক্যাপ্টেন, কোচ– উনারা হয়তো ডিসিশন নেবেন তাকে নিয়ে।’

নাহিদ না থাকলেও পেস বোলিং বিভাগের গভীরতা নিয়ে আস্থা আছে আশরাফুলের, ‘আমাদের বাকি পেস বোলার যারা আছেন, আলহামদুলিল্লাহ ভালো করছেন। অস্ট্রেলিয়ার মাঠেও নাহিদ রানা ছিল না, তারপরও আমরা দাপট দেখিয়ে একটা টেস্ট জিতেছি। সেকেন্ড টেস্ট ম্যাচেও আমাদের পেস বোলাররা অসাধারণ বল করেছে। মাশা-আল্লাহ যারাই খেলছেন, যারাই সুযোগ পাচ্ছেন তারা কিন্তু ভালো করছেন।’

বিশ্বমঞ্চে জনস্বার্থ ও দেশের মর্যাদাকে অগ্রাধিকার দিচ্ছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

ধারাবাহিকভাবে ব্যর্থ সাদমান, তবুও আশা ছাড়ছেন না আশরাফুল

আপডেট সময় : ১১:৫৬:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬